এক্সপ্লোর

IPL 2021 Dates:সংযুক্ত আরব আমিরশাহিতে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু ১৪ তম আইপিএলের বাকি পর্বের খেলা, খবর সূত্রের

স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্দশ সিজনের বাকি ম্যাচগুলির খেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। সূত্র মারফৎ এই খবর জানা গেছে। একদিন আগে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শনিবার ১৪ তম আইপিএলের ভবিষ্যত নিয়ে বৈঠক ডেকেছিল বিসিসিআই। বৈঠকে গতবারের টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার বিরুদ্ধে বায়ো-বাবল টপকে সংক্রমণের কারণে ভারতে এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। জল্পনা চলছিল, গত টুর্নামেন্টের মতো এবারের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু দেশে আয়োজন করা হতে পারে।   কিন্তু এই সব জল্পনা সম্পর্কে এতদিন বিসিসিআই কোনও মন্তব্য করেনি। শনিবার আইপিএলের ভবিষ্যত নিয়ে বোর্ড একটি বৈঠক ডেকেছিল। গত বছরের সাফল্যের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীকেই বেছে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ১৪ তম আইপিএলের শুরু হয়েছিল ৯ এপ্রিল। ওই দিন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়েছিল। এরপর ২৫ দিন পর্যন্ত বিসিসিআই সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছিল। কিন্তু এরপর দলগুলি দিল্লি  ও আমেদাবাদে পৌঁছনোর পৌঁছনোর পর এক সঙ্গে কয়েকজন খেলোয়াড় করোনা আক্রান্ত হন। এরপর টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

প্রথমে দুটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত গত ৩ মে আইপিএলের ১৪ তম সিজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে এরপর জানানো হয়েছিল যে, বাকি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে অন্য কোনও উপায় খতিয়ে দেখা হবে।
১৪ তম সিজনে লিগ রাউন্ড ও প্লেঅফে মোট ৬০ ম্যাচ খেলা হওয়ার কথা। টুর্নামেন্ট স্থগিত হওয়া পর্যন্ত ২৯ ম্যাচ হয়েছিল। এরপর বাকি ৩১ ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীকে খেলা হবে। 
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি খেলা না হলে বোর্ডের প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসান হবে বলে খবর। 

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget