এক্সপ্লোর

IPL 2021, RR Team Preview: চিন্তা দুর্বল বোলিং ও জোফ্রার চোট, রাজস্থানের ভরসা শুধু স্টোকস

প্রথম আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন। অথচ তারপর থেকে আর সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি রাজস্থান রয়্যালস। এবার কী হবে?


IPL 2021, RR Team Preview: চিন্তা দুর্বল বোলিং ও জোফ্রার চোট, রাজস্থানের ভরসা শুধু স্টোকস

কলকাতা: প্রথম আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন। অথচ তারপর থেকে আর সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি রাজস্থান রয়্যালস। মাঝে দু'বছর নির্বাসিত হতে হয়েছিল। চেন্নাই সুপার কিংস নির্বাসন কাটিয়ে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে। রাজস্থান পারেনি।

এবার রাজস্থানকে নেতৃত্ব দেবে সঞ্জু স্যামসন। নতুন করে দল সাজিয়েছে রাজস্থান। ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় নিলামের টেবিল থেকে কিনেছে রাজস্থান রয়্যালস। ওদের এই কৌশল অবশ্য ঠিক বোধগম্য হয়নি। মরিসের পেছনে এত খরচ না করে সেই টাকায় দুজন ভাল বিদেশি ক্রিকেটার কেনা যেত। তবে জস বাটলার, বেন স্টোকস ও জোফ্রা আর্চার থাকায় রাজস্থানের বিদেশি ক্রিকেটারদের তালিকা বেশ ঝকঝকে।

যদিও আর্চারের চোট বেশ উদ্বেগে রাখবে রাজস্থানকে। দুরন্ত বলের গতি। সঙ্গে ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার সব রকম অস্ত্র রয়েছে ইংরেজ পেসারের হাতে। আর্চার চোটের জন্য প্রথম দিকের ম্যাচগুলোয় খেলতে পারবে না। টুর্নামেন্ট চলাকালীনও সুস্থ না হয়ে উঠলে বড় ধাক্কা খাবে রাজস্থান।

বেন স্টোকস ম্যাচ উইনার। ও একা হাতে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারে। অলরাউন্ডার স্টোকস হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। স্টোকসের পারফরম্যান্সের ওপর রাজস্থানের ভাগ্য দাঁড়িয়ে থাকলে অবাক হব না।

প্রথম দিনই রোহিত-বিরাট লড়াই, দেখে নিন আইপিএলের সম্পূর্ণ সূচি

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সঞ্জুর ভূমিকা গুরুত্বপূর্ণ। ও দলের অধিনায়ক। টি-টোয়েন্টিতে দারুণ প্লেয়ার। রিয়ান পরাগ ভাল প্রতিভা। এই ফর্ম্যাটে রাহুল তেওয়াটিয়া ভাল ক্রিকেটার। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জয়দেব উনাদকাট ভাল দাম পায়। তবে ম্যাচ জেতাতে পারে না। সব মিলিয়ে ওদের বোলিং বিদেশিরা ভাল। তবে বোলিং দুর্বল। দল গঠনে পরিকল্পনার অভাব রয়েছে। যদিও ফর্ম্যাটটা টি-টোয়েন্টি ক্রিকেট। কবে যে কোন দল কাদের হারিয়ে দেয়, পূর্বাভাস করা মুশকিল।

পুরো দল: সঞ্জু স্যামসন, শিবম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কে সি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, আকাশ সিংহ, কুলদীপ যাদব, জস বাটলার, বেন স্টোকস, রিয়ান পরাগ, জোফ্রা আর্চার, মহীপাল লোমর, মনন ভোরা, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মারকাণ্ডে, অনুজ রাওয়াত, যশস্বী জয়সবাল, কার্তিক ত্যাগী, ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই।

অধিনায়ক: সঞ্জু স্যামসন

টিম ডিরেক্টর: কুমার সঙ্গকারা

মেন্টর: শেন ওয়ার্ন

সহকারী কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার

ব্যাটিং কোচ: অমল মুজুমদার

স্পিন বোলিং কোচ: সাইরাজ বাহুতুলে

স্পিনারদের পরামর্শদাতা: ইশ সোধি

ফাস্ট বোলিং কোচ: রব ক্যাসল

ফিল্ডিং কোচ: দিশান্ত যাজ্ঞিক

আইপিএলে সেরা পারফরম্যান্স: চ্যাম্পিয়ন (২০০৮)

আইপিএল রেকর্ড: ম্যাচ ১৬১, জয় ৮২, হার ৭৭, অমীমাংসিত ২

গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৬, হার ৮

শক্তি: দলের বিদেশি ক্রিকেটারেরা। বেন স্টোকস, জস বাটলার, জোফ্রা আর্চার, প্রত্যেকে দুর্দান্ত।

দুর্বলতা: বোলিং বিভাগে বৈচিত্র কম। জোফ্রা ফিট না হলে বিকল্প নেই।

এক্স ফ্যাক্টর: বেন স্টোকসের অলরাউন্ড দক্ষতা।

আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যাচ:

১২ এপ্রিল  আরআর বনাম পিকে মুম্বই, রাত ৭.৩০

১৫ এপ্রিল  আরআর বনাম ডিসি  মুম্বই, রাত ৭.৩০

১৯ এপ্রিল  সিএসকে বনাম আরআর    মুম্বই, রাত ৭.৩০

২২ এপ্রিল  আরসিবি বনাম আরআর     মুম্বই, রাত ৭.৩০

২৪ এপ্রিল  আরআর বনাম কেকেআর  মুম্বই, রাত ৭.৩০

২৯ এপ্রিল  এমআই বনাম আরআর      দিল্লি, দুপুর ৩.৩০

২ মে আরআর বনাম এসআরএইচ       দিল্লি, দুপুর ৩.৩০

৫ মে আরআর বনাম সিএসকে    দিল্লি, রাত ৭.৩০

৮ মে আরআর বনাম এমআই      দিল্লি, রাত ৭.৩০

১১ মে       ডিসি বনাম আরআর  কলকাতা, রাত ৭.৩০

১৩ মে       এসআরএইচ বনাম আরআর       কলকাতা, রাত ৭.৩০

১৬ মে      আরআর বনাম আরসিবি     কলকাতা, দুপুর ৩.৩০

১৮ মে       কেকেআর বনাম আরআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০

২২ মে      পিকে বনাম আরআর বেঙ্গালুরু, রাত ৭.৩০

*অনুলিখন: সন্দীপ সরকার

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget