এক্সপ্লোর

IPL 2022: জাতীয় দলে খেলেই নিলামের আগে বেস প্রাইস বাড়িয়ে নিলেন দীপক হুডা

IPL 2022: আনক্যাপড থেকে তিনি এখন ক্যাপড প্লেয়ার। ৪০ লক্ষ বেস প্রাইস ছিল দীপকের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে নিলামে। কিন্তু এখন তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

বেঙ্গালুরু: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন ওয়ান ডে ফর্ম্যাটে। প্রথম ২ ম্যাচেই ব্যাটে- বলে নজরও কেড়েছেন। আর তার পরই নিজের বেস প্রাইস বাড়িয়ে নিলেন দীপক হুডা। আনক্যাপড থেকে তিনি এখন ক্যাপড প্লেয়ার। ৪০ লক্ষ বেস প্রাইস ছিল দীপকের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে নিলামে। কিন্তু এখন তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। সেট নম্বর আট থেকে উঠে এসেছেন সেট নম্বর তিন নম্বরে। 

কিছুদিন আগেই, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন দীপক হুডা। আসন্ন নিলামে কােন দলের হয়ে খেলতে চান? এক সাক্ষাৎকারে হুডা বলেন, ''চেন্নাই আমার সবচেয়ে পছন্দের দল। আমি যেনতেন প্রকারে ওই দলে খেলতে চাই। যদিও অন্য় কোনও দল হলেও অসুবিধে নেই। কিন্তু ধোনির নেতৃত্বে খেলতে চাই আমি। যে কোনও বাচ্চার মতোই আমি ধোনির নেতৃত্ব খেলতে চাই।''

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনি বলছেন, ''আমি এমএসডির বিশাল বড় ভক্ত। আমি ওঁর নেতৃত্ব দেওয়ার ধরণ খুব পছন্দ করি। ওঁর সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। আমি শুরুতে যখন ভারতীয় দলে এসেছিলাম তখন ধোনি ভাই ছিলেন দলে। সেই মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে ওঁর সঙ্গে কথা বলেছি।''

উল্লেখ্য, এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ জন ভারতীয়। মোট ৪৮ জন ক্রিকেটার ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন নিজেদের। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটারও রয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক ২ কোটি বেস প্রাইস রয়েছে কোন কোন ভারতীয় ক্রিকেটারের - রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবিন উথাপ্পা, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, আম্বাতি রায়ডু, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget