এক্সপ্লোর

KL Rahul Price in IPL: আইপিএলে ইতিহাস রাহুলের, দাম শুনলে চমকে উঠবেন

KL Rahul in IPL: গত মরসুমে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। আগামী আইপিএলের (IPL 2022) জন্য তাঁকে কিনেছে নতুন দল লখনউ। কত দামে জানেন? শুনলে চমকে উঠবেন।

লখনউ: গত মরসুমে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। আগামী আইপিএলের (IPL 2022) জন্য তাঁকে কিনেছে নতুন দল লখনউ। কত দামে জানেন? শুনলে চমকে উঠবেন।

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কে এল রাহুল (KL Rahul)। তিনিই হলেন যুগ্মভাবে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার।

ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনউ (Lucknow IPL Team)। আইপিএলে এত দাম পেয়েছেন আর একজন মাত্র ক্রিকেটার। তিনি, বিরাট কোহলি। ২০১৮ সালে যাঁকে ১৭ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই একই দাম পাচ্ছেন রাহুল। 

রাহুলের পাশাপাশি লখনউ দলে নিয়েছে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। এঁদের মধ্যে স্টোইনিসের জন্য ৯ কোটি ২০ লক্ষ টাকা ও আনক্যাপড ক্রিকেটার রবি বিষ্ণোইয়ের জন্য ৪ কোটি টাকা খরচ করেছে।

শুভমন গিলকে এবার ধরে রাখেনি কলকাতা। নিলামের টেবিলে তোলার পরিকল্পনা ছিল। সেখান থেকে যদি ফের কিছুটা কম অর্থের বিনিময়ে কিনে নেওয়া যায়, সেই ছিল পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে পঞ্জাবের তরুণকে দলে নিল আইপিএলের নতুন দল আমদাবাদ। আগামী আইপিএলে আমদাবাদের জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম প্রতিভাবান তরুণকে।

শুভমনের উদ্দেশে আবেগপূর্ণ বিদায়বার্তা লিখল কেকেআর। সোশ্যাল মিডিয়ায় কেকেআর শিবিরে শুভমনের বিভিন্ন মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা, 'গত চার বছরে দুর্দান্ত কিছু স্মৃতির জন্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন, ভাল খেলো'। আরেকটি পোস্টে বাংলায় লেখা হয়েছে, 'ধন্যবাদ শুভমন, অনেক অনেক ভালবাসা'। সঙ্গে পোস্ট করা হয়েছে একটি ভিডিও।

আগামী আইপিএলের জন্য অবশ্য অনেক বড় দায়িত্ব পেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের নতুন দল আমদাবাদ অধিনায়ক করল হার্দিককে। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হল যে, হার্দিককেই তারা দলের নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানকেও দলে নিয়েছে তারা।

কোহলি-বিতর্ক ড্রেসিংরুমে প্রভাব ফেলেছিল? কী বলছেন ঋদ্ধিমান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget