এক্সপ্লোর

IPL 2022 Mega Auction: ১০ দলের আইপিএল, ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে বাড়তি টাকা

আইপিএলে বাড়ছে দলের সংখ্যা। ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে বাড়তি টাকার অনুমোদন।

মুম্বই: আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরবর্তী মরসুমগুলোর জন্য আইপিএলে নতুনত্ব আনছে বিসিসিআই। দলের সংখ্যা বেড়ে ৮ থেকে করা হচ্ছে ১০। মাঝে দশ দলের আইপিএল হলেও ২০১৪ সাল থেকে ৮টি করে দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে এসেছে। এছাড়াও ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে বাড়তি টাকার অনুমোদন দেওয়া হচ্ছে। ৮৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করা হবে দলগুলির পার্স। প্রতি বছরই এই অঙ্কর পরিমান বেড়ে যাবে পাঁচ কোটি টাকা করে। ২০২৪ সালে যা গিয়ে দাঁড়াবে ১০০ কোটিতে। তবে প্রতিটি দলকে মোট টাকার অন্তত ৭৫% ব্যবহার করতেই হবে।

২০১১ সালে শেষবার ১০ দলের আইপিএল হয়েছিল। পরের ২ বছর ৯ দলের টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে সংখ্যাটা ৮-এ এসে দাঁড়ায়। আইপিএলের থেকে পাওয়া মুনাফা অস্বীকার করার কোনও উপায় নেই। বিসিসিআইও তাই আগামী মরসুমে আরও ২টো দলকে টুর্নামেন্টে খেলানোর ভাবনা চিন্তা করেছে। মেগা নিলাম পর্ব আয়োজিত হতে পারে আমেদাবাদ অথবা মুম্বইয়ে।

আগামী মরসুমে নিলামের আগে প্রতিটি দল তাঁদের ৪জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এক্ষেত্রেও বিদেশি সর্বোচ্চ ২ জন ও দেশি ক্রিকেটার সর্বোচ্চ ৩ জন রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারত। যা এখন কমে দাঁড়াচ্ছে ৪ জন।

চলতি বছরের আইপিএল এখনও শেষ হয়নি। আগামী সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব হবে আমিরশাহিতে। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে হয়ত নতুন দল নেওয়ার বিডিং প্রক্রিয়া চালু হতে পারে। সূত্রের খবর, দল নেওয়ার দৌড়ে রয়েছে বেশ কিছু নামী কর্পোরেট সংস্থা।  

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেই এবারের আইপিএল দেশের মাটিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু টুর্নামেন্টের মাঝেই করোনা আক্রান্ত হতে থাকেন একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপরই চাপে পড়ে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচই এবার আমিরশাহিতে আয়োজিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget