এক্সপ্লোর

CSK 2023: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা ধোনিদের, ছিটকে গেলেন অন্যতম সেরা পেসার

Mukesh Chaudhury: পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার। তাঁর পরিবর্ত কে হবেন, তাও ঘোষণা হয়ে গেল এদিন।

চেন্নাই: রাত পোহালেই আইপিএল (IPL)। আর প্রথম দিনই মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে সেই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস।

পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার। তাঁর পরিবর্ত কে হবেন, তাও ঘোষণা হয়ে গেল এদিন।

পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ফের ধাক্কা খেলেন ধোনিরা। ছিটকে গেলেন পেসার মুকেশ চৌধুরী। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে।

গত মরসুমে লিগ পর্বে দুবারের সাক্ষাতে দুবারই সিএসকে-কে হারিয়েছিল গুজরাত টাইটান্স। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবেন হার্দিক পাণ্ড্যরাই।

অভিযান শুরুর আগে গুজরাত টাইটান্স শিবিরে কোনও চোট আঘাত নেই। ক্রিকেটারেরা সকলেই ফিট। তবে ডেভিড মিলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না গুজরাত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ খেলবেন বলে তিনি ৩ এপ্রিলের আগে হার্দিকদের শিবিরে যোগ দিতে পারবেন না। আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল পাকিস্তান সুপার লিগে খেলতে না পারলেও গুজরাত শিবিরে যোগ দিয়েছেন। 

অন্যদিকে সিএসকে পেসার মুকেশ চৌধুরী চোটের জন্য নেই। বেন স্টোকস খেলবেন। তবে হাঁটুর চোটের জন্য বল করবেন না। শুধু ব্যাটার হিসাবে তাঁকে খেলাবে সিএসকে।

বাঙালি ক্রিকেটপ্রেমীরা দেখতে মুখিয়ে রয়েছেন, ঋদ্ধিমান সাহা প্রথম একাদশে সুযোগ পান কি না। গুজরাত দলে চারজন উইকেটকিপার আছেন। ঋদ্ধি ছাড়াও আছেন ম্যাথু ওয়েড, কে এস ভরত ও উর্ভিল পটেল। তবে গতবার শুভমন গিলের সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন ঋদ্ধিমান। এবারও প্রথম একাদশে তাঁকে দেখার সম্ভাবনাই বেশি। পাশাপাশি মিলারের শূন্যস্থান পূরণ করতে পারেন ওয়েড।

গুজরাত এবারের মিনি অকশন থেকে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তার আগে পাকিস্তানের বিরুদ্ধেও ডাবল সেঞ্চুরি করেছেন।

গুজরাতের দুই অলরাউন্ডার, হার্দিক ও রাহুল তেওয়াটিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। গতবারের আইপিএলে পুনর্জন্ম হয়েছিল হার্দিকের। এ বছরই অধিনায়ক হিসাবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতিয়েছেন হার্দিক। এবার অধিনায়ক হিসাবে তাঁর আইপিএল খেতাব রক্ষা করার লড়াই। হার্দিক ও রাহুল, দুজনই বিগহিটার। পাশাপাশি হার্দিক বল হাতেও কার্যকরী। লোয়ার অর্ডারে রাহুলের স্ট্রাইক রেট ১৪৭-এরও বেশি। গত আইপিএলে ১২ ম্যাচে ২১৭ রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে বিজয় হাজারে ট্রফিতে বল হাতে ১৩ উইকেট নিয়েছেন রাহুল। বোলার রাহুলকেও ব্যবহার করতে পারেন হার্দিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget