এক্সপ্লোর

DC in Rainbow Jersey: মরসুমের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সি বদল, কিন্তু কেন?

Delhi Capitals: ২০২০ সাল থেকেই দিল্লি ক্যাপিটালস মরসুমের একটি ম্যাচে ভিন্ন জার্সি পরে মাঠে নামে।

নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলি ইতিমধ্যেই একটি ম্যাচে ভিন্ন জার্সি পরে মাঠে নেমেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। আইপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের জার্সি বদল করতে চলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

শেষ ম্যাচে ভিন্ন জার্সি

শনিবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (DC vs CSK) লিগের শেষ ম্যাচে ঘরের মাঠেই খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই রামধনু থিমের জার্সি পরে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দলকে। ২০২০ সালে আরিসিবির বিরুদ্ধেই প্রথম এই জার্সি পরে মাঠে নেমেছিল দিল্লি। তারপর থেকে প্রতি বছরই দিল্লি একটি ম্যাচে এই রামধনু জার্সি পরে খেলে। দেশ হিসাবে ভারতের বৈচিত্র সেলিব্রেট করতেই দিল্লি এই জার্সি পরে খেলে।

গত মরসুমেও তাঁরা কেকেআরের বিরুদ্ধে এই জার্সি পরে খেলতে নেমেছিল। পরবর্তীতে সেই ম্যাচের জার্সি নিলামে তুলে তার থেকে প্রাপ্ত অর্থ কর্ণাটকের বিজয়নগরের এক ইনস্টিটিউটে দান করেছিল। এ মরসুমেও, এমন কিছু হতে পারে বলে আশা করাই যায়। প্রসঙ্গত, প্রথম দল হিসাবে এ মরসুমের প্লে-অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁদের কাছে সেই অর্থে সিএসকের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষারই। বাড়তি তেমন কিছু পাওয়ার নেই ওয়ার্নারদের। 

 

লড়াইয়ের প্রতিশ্রুতি

তবে নিজেদের গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল দিল্লি। ওয়ার্নাররা নিশ্চয়ই জয় দিয়েই মরসুমটা শেষ করতে আগ্রহী হবেন। গত ম্যাচে দিল্লির নায়ক রাইলি রুসো কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে দিল্লি সিএসকের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত লড়াই করবে। 'পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা স্বাধীনভাবে খেলব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের ম্যাচেও শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব। আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।' বলেন রুসো। বর্তমানে ১৩ ম্যাচে পাঁচটি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে দিল্লির দখলে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নেওয়া সিএসকে লিগ তালিকায় আপতত দুইয়ে রয়েছে।

আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget