এক্সপ্লোর

IPL Exclusive: নাইট শিবিরে স্বস্তি ফিরিয়ে ইডেনে বল হাতে নেমে পড়লেন শার্দুল, খেললেন ম্যাচও

KKR Exclusive: শ্রেয়স আইয়ারকে নিয়ে ধোঁয়াশা শনিবারও কাটল না।

সন্দীপ সরকার, কলকাতা: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট। লকি ফার্গুসনকে (Lockie Ferguson) নিয়ে উদ্বেগ। শাকিব আল হাসান, লিটন দাসদের প্রথম ম্যাচের আগে পাওয়া নিয়ে প্রশ্ন। এক ঝাঁক সমস্যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যেন প্রাণ ফেরালেন দুজন। উমেশ যাদব (Umesh Yadav) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

দুজনই শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছে। শনিবার মাঠেও হাজির হলেন। তবে বিদর্ভের পেসার উমেশ প্রস্তুতি ম্যাচে খেলেননি। তিনি কিছুক্ষণ মাঠে থেকে বেরিয়েও যান সতীর্থদের বেশ কিছুটা আগে। আইপিএলের আগে তরতাজা রাখতেই উমেশকে এদিনের ম্যাচে খেলাননি কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

তবে শার্দুল নেমে পড়লেন মাঠে। তিনি প্রস্তুতি ম্যাচে বলও করলেন। যা দেখে কেকেআর শিবির বেশ চনমনে। একের পর এক চোট আঘাতের খবরের মাঝেই শার্দুলের মাঠে নেমে পড়া নাইটদের কাছে এক ঝলক অক্সিজেনের মতো।

কেকেআরের হয়ে আগেও খেলেছেন শার্দুল। মুম্বইয়ের তারকা গত আইপিএলে অবশ্য খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত আইপিএলে দিল্লির হয়ে কার্যকরী বোলিং করেন। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুম্বইয়ের তারকা। এবার ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে শার্দুলকে দলে ফিরিয়েছে কেকেআর। কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবির শুরু হয়ে গেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন বলে শুরুর দিকে থাকতে পারেননি শার্দুল। তবে শুক্রবারই তিনি কলকাতায় পৌঁছে যান। শনিবার প্র্যাক্টিসেও নেমে পড়েন।

নাইট পেস বোলিং বিভাগকে ভরসা দেওয়ার দক্ষতা রয়েছে মুম্বইয়ের ডানহাতি পেসারের। তবে গত আইপিএলে ওভার প্রতি ৯.৭৯ করে রান খরচ করেছিলেন শার্দুল। সেই ছবিটা পাল্টানোর জন্য বদ্ধপরিকর থাকবেন তিনি।

শ্রেয়স আইয়ারকে নিয়ে ধোঁয়াশা শনিবারও কাটল না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, অস্ত্রোপচার জরুরি। এমনকী, বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) মেডিক্যাল টিমও জানিয়ে দিয়েছে, অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত। কিন্তু বোর্ডের পরামর্শ না-ও মানতে পারেন শ্রেয়স আইয়ার। মাঠে নামতে মরিয়া মুম্বইয়ের তারকা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।

আইপিএলে শ্রেয়সকে পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় রয়েছে কেকেআর। বুধ ও বৃহস্পতি, দুদিন ইডেন গার্ডেন্সে অনুশীলনের পর শুক্রবার ক্রিকেটারদের নেট সেশন থেকে বিশ্রাম দিয়েছিলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। পরিবর্তে জিম সেশন রাখা হয়েছিল টিম হোটেলেই। নাইট শিবিরে সেদিনও শ্রেয়সকে নিয়ে চর্চা চলছে জোরকদমে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শ্রেয়সের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কেকেআর শিবিরও মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে ছক্কা মারতে যেও না, রাসেলকে সতর্ক করলেন কেকেআরের কোচ

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget