এক্সপ্লোর

Orange Cap: সবচেয়ে বেশি রান ধবনের, এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আর কারা?

IPL 2023: ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

এবারের আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে শিখর ধবনের। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার। তবে ধারাবাহিকতার অভাবে দল থেকে বাদ পড়েছেন। এ বছরই অক্টোবর ও নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপের দলে কি ধবনকে দেখা যাবে? বিশেষজ্ঞরা বলছেন, আইসিসি টুর্নামেন্টে বরাবর সফল দিল্লির বাঁহাতি ক্রিকেটার। তাই, হিসেবের বাইরে রাখা যাবে না ধবনকে।

আর তাঁকে যে সত্যিই হিসেবের বাইরে রাখা যাবে না, তা প্রমাণ করে চলেছেন  ধবন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ধবন খেলেছেন ৩ ম্যাচ। রানের নিরিখে তিনি সকলের আগে। আপাতত অরেঞ্জ ক্যাপ রয়েছে ধবনের দখলে।

এবার পাঞ্জাব কিংস দলের অধিনায়ক করা হয়েছে ধবনকে। ৩ ম্যাচে ২২৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় শুনলে চমকে উঠতে হবে। ২২৫! রয়েছে দুটি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? অপরাজিত ৯৯ রান। যা তিনি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিংয়ের বিরুদ্ধে। যে বোলিং আক্রমণে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি রয়েছেন উমরন মালিকের মতো দ্রুত গতির পেসার। ১৪৯ স্ট্রাইক রেট ধবনের। অর্থাৎ, প্রত্যেক একশো বলে ১৪৯ রান করেন।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দল দিল্লি ক্যাপিটালস টানা চার ম্যাচ হেরে বিপাকে। তবে ৪ ম্যাচে ২০৯ রান করেছেন ওয়ার্নার। তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৬৫। ব্যাটিং গড় ৫২.২৫। তবে ১১৪.৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে বেশ মন্থর।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে থাকা বাকি তিন নাম হল জস বাটলার (৪ ম্যাচে ২০৪ রান), রুতুরাজ গায়কোয়াড় (৪ ম্যাচে ১৯৭ রান) ও ফাফ ডুপ্লেসি (৩ ম্যাচে ১৭৫ রান)। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget