এক্সপ্লোর

IPL 2023 Points Table: প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল মুম্বই, চাপে আরসিবি, পয়েন্ট টেবিলে জমজমাট লড়াই

IPL 2023: পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (MI vs RCB) ৬ উইকেটে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরপর ২ ম্যাচ হেরে চাপে আরসিবি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গিয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা।

অন্তত দশ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, অথচ দশ দলের কেউই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি, কারও প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যায়নি, আইপিএলের (IPL) ইতিহাসে কখনও এ জিনিস হয়েছে?

পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে হার্দিক পাণ্ড্যরা এখনও আনুষ্ঠানিকভাবে প্লে অফের যোগ্যতা পায়নি। বাকি ৩ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। এমনকী, ৩ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি তিন ম্যাচের দুটি জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট সহ তিন নম্বরে উঠে এল মুম্বই। ১১ ম্যাচে ১১ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের। তারা রয়েছে চার নম্বরে। বাকি তিন ম্যাচের ৩টি জিতলেই প্লে অফ নিশ্চিত। ২টি জিতলেও ভাল সুযোগ থাকবে।

চার দল রয়েছে ১০ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। তারা রয়েছে পাঁচ নম্বরে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছেন সঞ্জু স্যামসনরা। বাকি তিন ম্যাচ জিততেই হবে তাঁদের। রাজস্থান ভাল জায়গা থেকে পরপর ম্যাচ হেরে যেভাবে পয়েন্ট টেবিলে পিছলে গিয়েছে, ঠিক একইভাবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন নাইটরা। কেকেআরেরও পয়েন্ট ১০। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় ছয় নম্বরে রয়েছে কেকেআর। বাকি তিন ম্যাচ জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত নাইটদের।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও রাজস্থান ও কেকেআরের চেয়ে পিছিয়ে আরসিবি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হেরে বেশ চাপে শিখর ধবনরা।

আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের দাপুটে জয়, শাস্তি পেলেন রানা, এক নজরে আইপিএলের ৫ সেরা খবর

তালিকায় শেষ দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলই ১০টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে এবং বাকি ৪ ম্যাচের সবকটি জিতলে প্লে অফে পৌঁছে যেতে পারে।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget