এক্সপ্লোর

Purple Cap: সবচেয়ে বেশি উইকেট চাহালের, আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে আর কারা?

IPL 2023: ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলে যিনি পরিচিতি তৈরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে। তবে ট্রফির দেখা না পাওয়ায় দল ঢেলে সাজিয়েছিল আরসিবি। গত মরসুমেই ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার লেগস্পিনারকে। চাহালের নতুন দল এখন রাজস্থান রয়্যালস। যারা প্রথম আইপিএলে শ্যেন ওয়ার্নারে নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছিল।

রাজস্থানের জার্সি গায়েও কিন্তু বল হাতে একইরকম কার্যকরী। গতবার আইপিএল ফাইনাল খেলেছিল রাজস্থান। গোটা টুর্নামেন্টে নজরকাড়া বোলিং করেছিলেন চাহাল। এবারও তিনি সমান বিপজ্জনক। চাহালের ঘূর্ণি ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে যেন।

পরিসংখ্য়ান বলছে, এই মুহূর্তে পার্পল ক্যাপ রয়েছে লেগস্পিনার চাহালের দখলে। ৪ ম্যাচে যিনি ১০ উইকেট নিয়েছেন। ইকনমি? ৭.৫৬। অর্থাৎ, ওভারপ্রতি মাত্র সাড়ে সাত রান করে খরচ করেছেন চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ঈর্ষণীয় রেকর্ড। চাহাল রিস্টস্পিনার। তাই এত অল্প রান খরচ করে তাঁর ১০ উইকেট সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছে। একটি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন চাহাল। তবে এখনও পর্যন্ত কোনও মেডেন ওভার নেননি।

চাহালের পর সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রথম পাঁচে আর কারা?

দুইয়ে রয়েছেন মার্ক উড। ইংরেজ পেসার তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ৫ উইকেটও ছিল লখনউ সুপার জায়ান্টস পেসারের। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে গুজরাত টাইটান্সের রশিদ খান রয়েছেন তালিকায় তিন নম্বরে। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কাড়ছেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডে। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রাজস্থান রয়্যালসের আর অশ্বিন।

আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget