এক্সপ্লোর

IPL 2023: আইপিএল ফাইনালে পৌঁছেই ধোনিদের সতর্কবার্তা গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিকের

Gujarat Titans: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুই মরসুমে নাগাড়ে দ্বিতীয় আইপিএলের ফাইনালে পৌঁছল গুজরাত টাইটান্স।

আমদাবাদ: গত মরসুমেই প্রথমবার আইপিএলে (IPL) আগমন ঘটেছিল গুজরাত টাইটান্সের (Gujarat Titans)। সেই মরসুমেই খেতাব জয়। চলতি মরসুমেও কিন্তু নিজেদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন দল। মুম্বই ইন্ডিয়ান্সকে (GT vs MI) ৬২ রানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গুজরাত। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য গোটা দলের সকলকে যে কতটা খাটা খাটনি করতে হয়েছে, সে কথা মনে করিয়ে দিলেন হার্দিক।

'সুপারস্টার' শুভমন

ম্যাচের পর শুভমন গিলকে (Shubman Gill) 'সুপারস্টার' তকমা দিয়ে হার্দিক বলেন, 'শুভমন কোনকিছু নিয়ে বেশি মাথায় ঘামায় না। ওর চিন্তাধারাটা খুব স্পষ্ট এবং স্বচ্ছ। একের পর এক দুরন্ত ইনিংস খেলেই তো ও শীর্ষে রয়েছে। ও একজন সুপারস্টার। ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজি এবং অবশ্যই ভারতীয় দলের হয়ে ও অনেক সাফল্য পাবে।' তবে এই জায়গায় পৌঁছতে শুধু শুভমনের একার নয়, দলের সকলেরই কতটা অবদান রয়েছে সেকথাও বলতে ভোলেননি তিনি।

'আমরা প্রচুর খেটেছি এং সেটাই আমাদের খেলোয়াড়দের সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। আমার কাজটা হল মানসিকভাবে দলের সকলকে ভাল জায়গায় রাখা। দলের সকলেই তো এ মরসুমে নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। আমাদের দল চাপের মুখে পড়লে বারবার রশিদ (খান) দুরন্ত পারফর্ম করেছে। ফাইনালে ফলাফল যা কিছু হতে পারে। কিন্তু আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আমাদের ভাল না করার কোনও কারণ নেই।' দাবি হার্দিকের।

শুভমনের প্রশংসায় রোহিত

টুর্নামেন্টের তৃতীয় শতরান হাঁকিয়ে ফেলেছেন শুভমন গিল। তিনি বর্তমানে এক মরসুমে আইপিএলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রান করে ফেলেছেন। আইপিএলের আর এক ম্যাচ বাকি রয়েছে। তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে কিন্তু আবার শুভমন রোহিতের প্রতিপক্ষ নন, বরং তাঁর ওপেনিং পার্টনার। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এই ম্যাচে পরাজিত হলেও, শুভমনের পারফরম্যান্সে খুশি রোহিত। 'আমাদের গত ম্যাচের পারফরম্যান্সটা দারুণ ছিল। তবে আমরা একা নয়, এখানে সব দলের বোলাররাই মুশকিলে পড়েছে। এখানে শুভমনের বাহবা প্রাপ্য। আশা করছি ও নিজের এই ফর্মটা ধরে রাখতে পারবে।' বলেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় অধিনায়ক।

আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget