এক্সপ্লোর

IPL 2023 Points Table: শীর্ষে গুজরাত, পয়েন্ট ভাগাভাগি চেন্নাই-লখনউয়ের, প্লে অফের দৌড়ে আর কারা?

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: তাঁরা গতবারের চ্যাম্পিয়ন (IPL 2023)। আর সেই সাফল্য যে এমনি এমনি আসেনি, দল হিসাবে তাঁরা যে কতটা এগিয়ে তা ফের একবার দেখিয়ে দিচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে গুজরাত টাইটান্স। আগের ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে তার বড় একটা প্রভাব পড়েনি। ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট হার্দিকদের দখলে। বাকি ৫ ম্যাচের মধ্যে ২টি জিতলেই প্লে অফের দরজা খুলে যাবে গুজরাতের সামনে।

আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

লখনউ সুপার জায়ান্টস রয়েছে দুই নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫টি জিতেছেন কে এল রাহুলরা। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের। লখনউয়ের পয়েন্ট ১১। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। তিন নম্বরে সিএসকে। ১০ ম্যাচ খেলে মহেন্দ্র সিংহ ধোনিদের ঝুলিতে ১১ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট +০.৩২৯।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেলেও প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৮০০। চার নম্বরে রয়েছে রাজস্থান। 

বিরাট কোহলিদের পয়েন্ট ১০। ৫টি ম্যাচ জেতার সুবাদে। শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে আরসিবি। হেরেছে ২টি। নেট রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.০৩০। পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা।

পাঞ্জাব কিংসকে হারিয়ে ৯ ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১০। রোহিত শর্মাদের রান রেট -০.৩৭৩। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে মুম্বই।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

মুম্বইয়ের কাছে হেরে সাত নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। ১০ ম্যাচের শেষে তাদের ১০ পয়েন্ট। তাদের নেট রান রেট - ০.৪৭২। বাকি ৪ ম্যাচের মধ্যে ৩টি জিততে হবে পাঞ্জাবকে।

বেশ চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কেকেআর। হেরেছে ৬টি ম্যাচে। মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে কেকেআর। নেট রান রেট -০.১৪৭। প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জিততে হবে নাইটদের।

তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৮ ম্যাচে ৬ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৮ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget