এক্সপ্লোর

LSG vs CSK Match Highlights: বোলারদের দাপটের পরেও বৃষ্টিতে কপাল পুড়ল ধোনিদের, লখনউয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

IPL 2023:বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দুই দলের ভাঁড়ারেই এল এক পয়েন্ট করে।

লখনউ: ম্যাচ (IPL 2023) শুরু হওয়ার আগে এক দর্শক সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, 'আমি ধোনির বিরাট বড় ফ্যান। চাই ধোনি ভাল খেলুক। তবে আমাদের শহরের দল হেরে যাক সেটাও চাই না। সবচেয়ে ভাল হয় ১ পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গেলে।'

সেই সমর্থকের কথা যে এরকম অক্ষরে অক্ষরে ফলে যাবে, হয়তো কেউই ভাবেননি। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (LSG vs CSK) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দুই দলের ভাঁড়ারেই এল এক পয়েন্ট করে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল গুজরাত টাইটান্স। ১০টি করে ম্যাচ খেলে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস, দুই দলেরই পয়েন্ট দাঁড়াল ১১। তবে রান রেটে সামান্য এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৬৩৯। সিএসকে-র নেট রান রেট ০.৩২৯। সেই কারণে লখনউ রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। চেন্নাই রয়েছে তিন নম্বরে।

মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর সতীর্থরা হতাশ হতে পারেন। কারণ, ম্যাচের প্রথমার্ধে সম্পূর্ণ দাপট দেখিয়েছেন সিএসকে বোলাররা। ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। চোটের জন্য এই ম্য়াচ থেকে ছিটকে যান কে এল রাহুল। আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছেন। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখছেন। তবে বৃহস্পতিবার তিনি মুম্বই উড়ে যাবেন। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে তাঁর ঊরুর স্ক্যান হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে শুরু হবে চিকিৎসা। গোটা আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন রাহুল। তাঁর পরিবর্তে বুধবার লখনউকে নেতৃত্ব দেন ক্রুণাল পাণ্ড্য।

টসের আগে বৃষ্টি নামে লখনউতে। যে কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। শুরু থেকেই দাপট দেখান সিএসকে বোলাররা। 

আরও পড়ুন: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন

কাইল মেয়ার্সকে (১৪) ফিরিয়ে লখনউ ইনিংসে প্রথম ধাক্কা দিলেন মঈন আলি। মনন ভোরা (১০) ও ক্রুণাল পাণ্ড্যকে (০) পরপর তুলে নেন মহেশ তিকশানা। রবীন্দ্র জাডেজার বলে বোল্ড হন মার্কাস স্টোইনিস (৬)। ৭ ওভারের শেষে লখনউয়ের স্কোর দাঁড়ায় ৩৪/৪। ১৬ বলে ৯ রান করে ফেরেন কর্ণ শর্মা। ঘাতক ফের মঈন আলি। ১০ ওভারের শেষে লখনউয়ের স্কোর হয় ৪৪/৫।

সেখান থেকে কিছুটা পাল্টা লড়াই করেন আয়ূষ বাদোনি। ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৯.২ ওভারে লখনউয়ের স্কোর যখন ১২৫/৭, ফের বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি।

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget