এক্সপ্লোর

IPL 2023: 'আমাকে আর বেশি ছোটাছুটি করিও না', দিল্লিকে হারিয়ে হঠাৎ কেন এমন বললেন ধোনি?

Mahendra Singh Dhoni: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নয় বলে ২০ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৭ রানে হারিয়ে আইপিএলে (IPL 2023) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলগতভাবে হলুদ ব্রিগেড আপাতত লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। কিন্তু দলের ভাল পারফরম্যান্সেও সিএসকে (CSK) সমর্থকদের মনে আক্ষেপ, যদি মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) আরেকটু বেশি সময় ব্যাট করতে দেখা যেত। মাহি এ মরসুমে সিএসকের হয়ে আট নম্বরেই ব্যাট করতে নামছেন। ধোনি কিন্তু উপরে এসে ব্যাট করার বিষয়ে খুব একটা আগ্রহীও নন। 

সিএসকেতে ধোনির ভূমিকা

চেন্নাই সুপার কিংস দলে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে জানান, 'আজ মঈন (আলি) ও জাড্ডু (রবীন্দ্র জাডেজা) টুর্নামেন্টের শেষের দিকে আমরা এগিয়ে আসছি এবং সবাই একটু আধটু ব্যাটিং করারও সুযোগ পাচ্ছে, যেটা খুবই ভাল বিষয়। আমার কাজ কয়েকটা বল খেলে বড় শট মারা। আমাকে আর বেশি ছোটছুটি করিও না। যেটুকু যা বল খেলার সুযোগ পাচ্ছি, তাতেই যতটা সম্ভব দলের হয়ে অবদান রাখতে চাই। আমি আজকাল অনুশীলনও তেমনভাবেই করছি।'

ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২০ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এখনও অবধি আটটি ইনিংস খেলে চলতি আইপিএলে ধোনি ৪৮-র গড়ে মোট ৯৬ রান করেছেন। তবে সীমিত সুযোগ পাওয়ায় রানের পরিমানটা কম হলেও তাঁর স্ট্রাইক রেট কিন্তু চমকপ্রদ। ধোনি এবারের আইপিএলে ২০৪.২৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন, যা এক কথায় দারুণ।

ব্যাটিংয়ের উন্নতি প্রয়োজন

তবে ম্যাচ জিতে দলের বোলারদের প্রশংসা করলেও, ব্যাটিং বিভাগ আরও উন্নতি করতে পারে বলেই মনে করছেন সিএসকে অধিনায়ক। তিনি বলেন, 'ম্য়াচের দ্বিতীয় ভাগে বলটা ভীষণই ঘুরছিল। আমাদের স্পিনাররা বাকিদের থেকে বলের সিমটা অনেক বেশি কাজে লাগায়। আমি বারবার বোলারদের উইকেটে নেওয়ার দিকে বাড়তি নজর না দিয়ে নিজেদের সেরা বলগুলি করার জন্য বলছিলাম। তবে দলগতভাবে ব্য়াটিংয়ে আমরা আরও উন্নতি করতে পারি। এই পিচে বেশ কয়েকটি শট আমরা বাজে খেলেছি, যেগুলি না খেললও চলত।'

আরও পড়ুন: বাংলায় প্রিন্টিং প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন উপেন্দ্রকিশোর, অবিস্মরণীয় কাজ দেখতে ছুটে এসেছিল ব্রিটিশরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget