এক্সপ্লোর

IPL 2023: চিপকে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি?

MS Dhoni: ডিসেম্বরেই সম্ভবত নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে রেকর্ড দশমবার আইপিএলের (IPL 2023) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে চিপকে সিএসকে প্রথমে ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে সিএসকে। জবাবে সিএসকের অলরাউন্ড বোলিংয়ে মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় গুজরাত টাইটান্স। শুভমন গিল ৪২ ও রশিদ খানের ৩০ রান ছাড়া আর কোনও গুজরাত ব্যাটার তেমন রানই করতে পারেননি।

সিএসকে ফাইনালে পৌঁছনোই হলুদ ব্রিগেড অবশ্যই উচ্ছ্বসিত। তবে ম্যাচ শেষে একটা প্রশ্নও বারংবার সিএসকে অনুরাগীদের মাথায় ঘোরাফেরা করছে। মরসুমের প্রথম থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সম্ভবত এটাই শেষ আইপিএল মরসুম হতে চলেছে। ধোনি এ বিষয়ে নিজে স্পষ্টভাবে তেমনকিছু না বললেও, জল্পনা কিন্তু থামছে না। এই ম্যাচের পর চিপকে সিএসকের আর কোনও ম্যাচ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ধোনিকে শেষবার খেলোয়াড় হিসাবে হলুদ জার্সি গায়ে চিপকে দেখা গেল?

ম্যাচ শেষে কোনও রাখঢাক না করেই সিএসকে অধিনায়ককে হর্ষ ভোগলে এই প্রশ্ন করেই বসেন। জবাবে ধোনি ধোঁয়াশা অব্যাহত রেখে জানান, তিনি এখনও কিছুই সিদ্ধান্ত নেননি। মাহি বলেন, 'সত্যি বলতে আমি এখনও কিছুই জানি না। আমার কাছে আট, নয় মাস সময় রয়েছে। প্রচুর সময় রয়েছে এখনও। ডিসেম্বরে তো আবার একটি ছোট্ট নিলামও আয়োজিত হবে, তো আগে থেকে এত ভাবনার কোনও কারণ নেই। আমি সবসময়ই সিএসকের সঙ্গে থাকব। জানুয়ারি থেকে বাড়ির বাইরে রয়েছি। যদি মার্চের শুরুর থেকেও অনুশীলন করা শুরু করি, তাহলেও আমার শরীরে অনেকটাই ধকল পড়ে।'

গায়কোয়াড়ের রেকর্ড

সিএসকের হয়ে কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Chennai Super Kings vs vs Gujarat Titans) বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। চিপকে কঠিন পিচে কোয়ালিফায়ারে তিনি বাদে আর কেউই এই ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি। তিনি তাঁর দুরন্ত ইনিংসের জন্য ম্যাচ সেরাও ঘোষিত হন। এই অর্ধশতরানের ইনিংসের সুবাদেই বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙে দিলেন রুতু।

এতদিন পর্যন্ত গুজরাতের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) তিন ইনিংসে করা ২৩২ রানই ছিল সর্বোচ্চ। তবে সেই রেকর্ড ভেঙে ফেললেন সিএসকে ওপেনার। রুতুর গুজরাতের বিরুদ্ধে চার ম্যাচে ২৭৮ রান করে ফেললেন। ঘটনাক্রমে, এই নিয়ে সিএসকে ও গুজরাত চার বার একে অপরের মুখোমুখি হয়েছিল এবং প্রতিটি ম্যাচেই অর্ধশতরান করেছেন রুতু।

আরও পড়ূন: মুখ ধুয়ে পরিষ্কার রাখার ক্ষেত্রে অবশ্যই মেনে চলা প্রয়োজন এই নিয়মগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget