এক্সপ্লোর

RR vs PBKS Match Preview : মুখোমুখি রাজস্থান-পাঞ্জাব, জয়ধারা বজায় থাকবে কাদের ?

IPL 2023 : কলকাতা নাইট রাইডার্সকে প্রথম ম্যাচে হারিয়েছে পাঞ্জাব কিংস ব্রিগেড। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়ল্যাস। 

গুয়াহাটি : আইপিএল (IPL) অভিযান জয় দিয়েই শুরু করেছে দুই ফ্র্যাঞ্চাইজি। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। এবার সম্মুখ সমরে দুই দল। জয়ের ধারা বজায় রাখতে পারবে কারা, আর কাদের খেতে হবে ধাক্কা ? বুধবার সন্ধেয় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রাজস্থান ও পাঞ্জাব। ঘরের মাঠে ডার্কওয়ার্থ লুইস নিয়মে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ব্রিগেড। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়ল্যাস (Rajasthan Royals)। 

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচ। গতবারের আইপিএলের ফাইনালিস্ট রাজস্থান এবারের অভিযান শুরু করেছে দুরন্ত ছন্দে। জস বাটলার, অধিনায়ক সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেছিল রাজস্থান ব্রিগেড। বল হাতে আবার কামাল দেখিয়েছিলেন যুযবেন্দ্র চাহাল। প্রথম ম্যাচেই চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আপাতত জাতীয় দল থেকে বাদ পড়া স্পিনার চাহালের কাছে নিজেকে প্রমাণের অন্যতম মঞ্চই এবারের আইপিএল। পেস বিভাগে রাজস্থানের শক্তি ট্রেন্ট বোল্ট ও কেএম আসিফ। 

অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদাকে ছাড়াই জয় পেয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব শিবির। ব্যাট হাতে দলকে ভাল শুরু এনে দিয়েছিলেন ধাওয়ান ও প্রভসিমরণ সি্ংহ। তিন নম্বরে নেমে ভানুকা রাজাপক্ষ হাঁকিয়েছিলেন অর্ধশতরান। তাই রাজস্থানের মতোই পাঞ্জাবের টপ অর্ডারও দুরন্ত ছন্দেই রয়েছে। অলরাউন্ডার স্যাম কারেন ব্যাটে ও বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের প্রথম ম্যাচেই। বোলারদের মধ্যে পেসার অর্শদীপ সিংহ নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। স্পিন বিভাগে রাহুল চাহার ও সিকান্দার রেজাও ভাল পারফর্ম করেছেন আইপিএলে তাদের প্রথম ম্যাচেই। 

গুয়াহাটির মাটিতে ব্যাটারাই সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। ২০০-র বেশি স্কোর খাড়া করার সম্ভাবনাই বেশি। দুই দলেই রয়েছেন বড় শট নিতে সক্ষম ক্রিকেটাররা। যার জেরে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে বড় স্কোরের লড়াই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বুধবার সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ।                   

আরও পড়ুন- ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচেও কি বৃষ্টি তাল কাটবে? কী বলছে আবহাওয়া দফতর?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget