এক্সপ্লোর

Mumbai Indians : 'ঘরে' ফিরছে পাঁচবারের চ্যাম্পিয়নরা, পয়া ওয়াংখেড়ে কি আনবে মুম্বইয়ের ষষ্ঠ আইপিএল ?

Wankhede Stadium : এমআই ব্রিগেড আইপিএলে (IPL) তাদের অভিযান অবশ্য শুরু করে দিচ্ছে ২ এপ্রিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। 

মুম্বই : মাঝে দু'বছরের ব্যবধান। ঘরের মাঠ থেকে দূরে খেলতে নেমে নিজেদের চেনা ছন্দ মেলে ধরতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা গত আইপিএলে দশ দলের মধ্যে একেবারে শেষে থেকে শেষ করেছিল। তার আগের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারা আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচ নম্বরে থেকে থেমেছিল। ২০১৯ ও ২০২০ পরপর দুটো আইপিএল জিতে পাঁচ খেতাব জেতার পর মাঝে দুটো খারাপ বছর। এবারের ষোড়শ আইপিএলে কি ফের নিজেদের দাপট ফেরাতে পারবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল ? দু'বছর পর তাঁদের প্রিয় দল ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের খেলতে নামতে চলায় মুম্বই সমর্থকরা অবশ্য সেই আশাতেই বুক বাঁধছেন।

আগামী ৮ এপ্রিল প্রথম হোম ম্যাচ মুম্বইয়ের। যে খেলায় তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মুম্বই-চেন্নাই দ্বৈরথ আইপিএলের মঞ্চে অন্যতম উপভোগ্য এক লড়াই, সেই ম্যাচের থেকে আর বড় মঞ্চ আর কি হতে পারে ওয়াংখেড়েতে আইপিএল ফেরার ক্ষেত্রে। ইতিমধ্যে ঘরের মাঠেই অনুশীলন শুরু করেছেন রোহিত, সূর্যকুমার যাদব, ইশান কিশানরা। এমআই ব্রিগেড আইপিএলে (IPL) তাদের অভিযান অবশ্য শুরু করে দিচ্ছে ২ এপ্রিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। 

যে ম্যাচের আগে অবশ্য খানিক চিন্তা রয়েছে মুম্বইয়ের বোলিং বিভাগ নিয়ে। চোটের জেরে কার্যত এবারের আইপিএলে নেই জসপ্রীত বুমরাহ। এদিকে সম্প্রতি অস্ত্রোপচপার হয়েছে ঝাই রিচার্ডসনের। তাই তাঁকেও পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বুমরাহ ও রিচার্ডসনের বিকল্প কারা হবেন, তা এখনও ঘোষণা করেনি মুম্বই শিবির। গত দুবারের ব্যর্থতার জেরে এবারে কোচিং বিভাগে বদল এনেছে তারা। হেড কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন প্রোটিয়া কিপার-ব্যাটার তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ মার্ক বাউচারকে। এতদিন ক্রিকেটার হিসেবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ে থাকার পরে এবার ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন কিয়েরন পোলার্ড। বোলিং কোচ হিসেবে অবশ্য দায়িত্ব সামলাবেন শেন বন্ড। নিলামের মঞ্চে পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি কিছুদিন আগেই দলে যোগ করানো হয়েছে আইপিএলে অভিজ্ঞতার সমৃদ্ধ ভাঁড়ার থাকা পীযূষ চাওলাকে। 

আরও পড়ুন- গতবারের IPL চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের এবারের দল কেমন ? শক্তি-দুর্বলতা কী কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget