এক্সপ্লোর

IPL 2023: রাজধানীতে মঞ্চ মাতালেন প্রভসিমরন, চোখধাঁধানো শতরান উৎসর্গ করলেন যুবরাজকে

Prabhsimran Singh: দিল্লির বিরুদ্ধে মাত্র ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন প্রভসিমরন। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি।

নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার ফিরোজ শাহ কোটলায় চোখধাঁধানো এক শতরানের সকলকেই মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। ইনিংসের শুরুটা মন্থরভাবেই করেন পাঞ্জাবের ওপেনার। তবে প্রথম অর্ধশতরানটা মন্থর গতিতে করলেও দ্বিতীয় অর্ধশতরানটা আগ্রাসী মেজাজে ব্যাট করেই পূর্ণ করেন তিনি। মাত্র ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি।

প্রভসিমরনের ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে পাঞ্জাব কিংস। ৩১ রানে দিল্লি ক্যাপিটালসকে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পরেই নিজের দুরন্ত অর্ধশতরানের ইনিংস প্রভসিমরন উৎসর্গ করেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংহকে। ম্যাচ শেষে আইপিএলের ওয়েবসাইটে প্রভসিমরনের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাঁকে তাঁর সতীর্থ হরপ্রীত ব্রারের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই কথোপকথনের সময়ই নিজের শতরান যুবরাজ (Yuvraj Singh) ও দাদুকে উৎসর্গ করেন প্রভসিমরন।

তিনি বলেন, 'শতরান তো সবসময়ই বিশেষ হয়। দু'টো শতরানই (পাঞ্জাবের হয়ে একটি ও ঘরোয়া ক্রিকেটে একটি) আমার কাছে বিশেষ অনুভূতির। তবে আজকের শতরানটি আরও উচ্চস্তরে হাঁকিয়েছি, তাই এটা একটু বেশিই স্পেশাল বলাই যায়। আমি এই শতরানটা যুবি পাজি (যুবরাজ সিংহ) ও আমার দাদুকে উৎসর্গ করতে চাই। প্রথম শতরান সবসময়ই তো বিশেশ অনুভূতির হয়। আমি এভাবেই যাতে ধারাবাহিকভাবে রান করতে যেতে চাই এবং অবশ্যই দলকে প্লে-অফেও তুলতে চাই।'

একদা ব্যাট, বলে ভারতকে ম্যাচ জেতাতেন যুবরাজ সিংহ। এই শতকে ভারতের দুই বিশ্বকাপ জয়েই যুবরাজের অবদান ভোলার মতো নয়। তিনি বহু উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা। পাশাপাশি আজকাল তিনি পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের মেন্টরের ভূমিকাও পালন করে থাকেন। শুভমন গিল, অভিষেক শর্মাদের প্রায়সই যুবরাজকে কিছু না কিছু টিপস দিতে দেখা যায়। প্রভসিমরনেরও মেন্টর যুবরাজই। তাই অনবদ্য শতরান হাঁকিয়ে নিজের মেন্টরকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রভসিমরন। প্রসঙ্গত, তরুণ ব্যাটারের দৌলতে এই জয়ের ফলেই পাঞ্জাব কিংস এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকল। ১২ ম্যাচে পাঞ্জাবের দখলে ১২ পয়েন্ট রয়েছে। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে পাঞ্জাব কিন্তু প্লে-অফে পৌঁছে যেতেই পারে। 

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget