এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে মহম্মদ সিরাজ, তালিকায় প্রথম পাঁচে আর কে কে?

IPL 2023 Stat: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন ম্যাচ খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্যাচেও ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন সিরাজ। 

মুম্বই: আইপিএলে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে চলে গেলেন মহম্মদ সিরাজ। ৮ ম্যাচে ৭.২৮ ইকনমি রেটে ১৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন ম্যাচ খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্যাচেও ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন সিরাজ। 

রশিদ খান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত চার ওভারে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন। এই দুই উইকেটের সুবাদেই তিনি মহম্মদ সিরাজকে পিছনে ফেলে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। আজ যদিও রশিদ খানকে টপকে শীর্ষে চলে গেলেন সিরাজ। এখনও পর্যন্ত এ মরসুমে গুজরাতের হয়ে রশিদ সাত ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তিনি ১৬.১৪ গড় ও ৮.০৭-র ইকোনমিতে ১৪টি উইকেট নিয়েছেন। অপরদিকে, সিরাজ সমসংখ্যক ম্যাচ খেলে রশিদের থেকে এক কম, ১৩টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ১৫.৪৬।

সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট নিলেও অর্শদীপের বোলিং গড় সিরাজের থেকে বেশি, ১৫.৬৯ হওয়ায় বাঁ-হাতি ভারতীয় বোলার তালিকায় তিনে রয়েছেন। একই কারণে যুজবেন্দ্র চাহাল ও তুষার দেশপাণ্ডে, উভয়েই সাত ম্যাচে ১২ উইকেট নিলেও, পার্পল ক্যাপ তালিকায় চার নম্বরে রয়েছেন যুজবেন্দ্র ও পাঁচে তুষার। চাহালের গড় যেখানে ১৮.৮৩, সেখানে দেশপাণ্ডের বোলিং গড় ২৩.১৬। সাত ম্যাচে ২১.২০ গড়ে ১০ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীই একমাত্র কেকেআর বোলার যিনি পার্পল ক্যাপ তালিকায় প্রথম দশে রয়েছেন।

জয় কেকেআরের

অবশেষে চার ম্য়াচে টানা হারের পর আইপিএলে নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিল কেকেআর। আরসিবির বিরুদ্ধে এদিন ২১ রান জয় ছিনিয়ে নেয় নীতিশ রানার দল। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ২ উইকেট নিলেন রাসেল। কেকেআরের হয়ে সর্বােচ্চ ৩ উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে ২টো উইকেট নিলেন সুয়াশ শর্মা। অর্ধশতরান হাঁকালেও দলকে জেতাতে পারলেন না বিরাট কোহলি। ২০১ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানই বোর্ডে তুলতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল আরসিবি। চাপ ছিল। তবে শুরু থেকেই ডু প্লেসি ও বিরাটের ব্য়াটিং ফর্ম কিছুটা ভরসার জায়গা ছিল আরসিবির কাছে। ১টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৭ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা ডু প্লেসি। বিরাট ছিলেন চেনা মেজাজে। কিন্তু উল্টোদিকে শাহবাজ ও ম্যাক্সওয়েল দ্রুত ফিরে যান। তবে বিরাটকে কিছুটা সঙ্গ দেন মাহিপল লোমহর। ১ট বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৮ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৮ বলে ২২ রান করেন দীনেশ কার্তিক। বিরাট অর্ধশতরান করলেও ৩৭ বলে ৫৪ রান করে আউট হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget