এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে শামিই, এগলেন অর্শদীপ, পীযূষ, তালিকায় আর কারা রয়েছেন?

IPL 2023: নয় ম্যাচে ১৪.৫২ গড়ে মোট ১৭টি উইকেট নিয়ে মহম্মদ শামি পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। তাঁর ইকোনমি ৭.০৫।

কলকাতা: মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরান মহম্মদ শামি (Mohammed Shami)। নিজের আইপিএল (IPL) কেরিয়ার সেরা চারটি উইকেট নেন শামি। এই চার উইকেটের সুবাদেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে পার্পল ক্যাপ (Purple Cap) তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন শামি। বুধবারের দুই ম্যাচের পরেও শীর্ষে শামি নিজের দখল অব্যাহত রাখলেন।

শীর্ষে শামি

নয় ম্যাচে ১৪.৫২ গড়ে মোট ১৭টি উইকেট নিয়ে মহম্মদ শামি পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। তাঁর ইকোনমি ৭.০৫। তুষার দেশপাণ্ডেও সমসংখ্যক নিয়েছেন। তবে তাঁর ইকোনমি বেশি হওয়ায় তিনি পার্পল ক্যাপের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। বুধবারের দুই ম্যাচের পর পার্পল ক্যাপ তালিকার প্রথম দুইয়ে কোনও পরিবর্তন না হলেও, তৃতীয় ও চতুর্থ স্থানে বদল ঘটেছে। প্রথম পাঁচে তিন নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। চার নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla)।

এগলেন চাওলা, অর্শদীপ

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেট শিখর ধবনকে ৩০ ও ম্যাট শর্টকে ২৭ রানে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাবকে একসময় চাপেই ফেলে দিয়েছিলেন পীযূষ চাওলা। যদিও তা সত্ত্বেও পাঞ্জাব লিয়াম লিভিংস্টোন ও জীতেশ শর্মার শতরানের পার্টনারশিপে ভর করে দু'শোর অধিক রান তোলে। তাও নিজের বোলিংয়ে প্রভাবিত করেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। নিজের নির্ধারিত চার ওভার ২৯ রান খরচ করে দুই উইকেট নেন পীযূষ। তাঁর দখলে আপাতত ৯ ম্যাচে ১৫ উইকেট রয়েছে। সিরাজও সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট রয়েছে। তবে পীযূষকে ইকোনমি ৭.২৮, সিরাজের ৭.৩৭ থেকে ভাল হওয়ায় তিনি চারে ও সিরাজ পাঁচে রয়েছেন।

অপরদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে দুইবার উইকেট ভেঙে দিয়ে পাঞ্জাবকে জিতিয়েছিলেন অর্শদীপ সিংহ। বুধবারের ম্যাচে পাঞ্জাবকে জেতাতে না পারলেও, এক উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার তৃতীয় নম্বরে উঠে এলেন তিনি। অর্শদীপ আপাতত ১০ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২২.৫৬ ও ইকোনমি ৯.৮০। 

ম্যাচের বিবরণ

পাঞ্জাবের হয়ে দুরন্ত শতরানের পার্টনারশিপে ২১৪ রান তুলতে সাহায্য করছিলেন জীতেশ শর্মা ও লিয়াম লিভিংস্টোন। প্রথম দল হিসাবে আইপিএলের পরপর চার ম্যাচে দু'শোর অধিক রান তুলে রেকর্ড গড়েছিল পাঞ্জাব। তা সত্ত্বেও দুই পয়েন্ট ঘরে এল না। বড় রানের জবাবে মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের শতরানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দিলেন। সাত বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১৫ রান তুলে নেয় পল্টনরা।  

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget