এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: শতরানে এক লাফে প্রথম তিনে সূর্য, অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে ডুপ্লেসি-রাজ অব্যাহত

Suryakumar Yadav: দুরন্ত শতরানের সুবাদে এক ধাক্কায় অরেঞ্জ ক্যাপের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে গেলেন সূর্যকুমার যাদব।

মুম্বই: শুক্রবারের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের একবার এক বড় রানের ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs GT) ম্যাচে দুই দুরন্ত ইনিংসের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। বিগত কয়েক ম্যাচ ধরেই দারুণ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেই দুরন্ত ফর্ম গুজরাতের বিরুদ্ধেও অব্যাহত রাখলেন তিনি। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকালেন সূর্য। এই ইনিংসের সুবাদেই এক লাফে অরেঞ্জ ক্যাপের (IPL 2023 Orange Cap) তালিকায় পাঁচ ধাপ এগিয়ে এলেন তিনি। 

গুজরাত-মুম্বই ম্যাচের প্রথম ইনিংস সূর্যকুমার তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন সূর্য। তাঁর চোখধাঁধানো ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। এই ইনিংসের সুবাদেই সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় আট নম্বর থেকে তিনে উঠে এলেন সূর্যকুমার যাদব। সূর্য এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটি শতরান বাদেও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ১২ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৪৭৯ রান। সূর্য ৪৩.৫৫ গড় ও ১৯০.৮৩ স্ট্রাইক রেটে এই রান করেছেন। 

তবে এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে নিজের দাপট অব্যাহত রাখলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)। তিনি ৫৭.৬০ গড়ে ৫৭৬ রান করেছেন। তাঁর থেকে এক কম, ৫৭৫ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। দিনকয়েক আগেও ডুপ্লেসি বাকি সকলের থেকে বেশ অনেকটাই এগিয়ে ছিলেন, তবে পরপর দুইদিন যশস্বীর ৯৮ ও সূর্যকুমারের ১০৩ রানের ইনিংসের ফলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কড়া টক্করের আশা করাই যায়। 

সূর্য শতরান করলেও, শুভমন গিল ম্যাচে মাত্র ছয় রানে আউট হয়ে তাঁকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন। আপাতত শুভমন অরেঞ্জ ক্যাপের দৌড়ে সূর্যর পরে চার নম্বরে রয়েছেন। তিনি মোট ৪৭৫ রান করেছেন। সূর্যর থেকে সামান্য পিছিয়ে পাঁচে রয়েছেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। তাঁর দখলে ৩৬৮ রান রয়েছে। 

অরেঞ্জ ক্যাপ তালিকার প্রথম দশে একমাত্র কলকাতা নাইট রাইডার্স তারকা হিসাবে বেঙ্কটেশ আইয়ার রয়েছেন। ১২ ম্যাচে ৩০.৯২ গড় ও ১৪৩.৭৯ স্ট্রাইক রেটে বেঙ্কটেশ ৩৭১ রান করেছেন। রিঙ্কু সিংহ ৩৫৩ রান করে তালিকায় ১৩ নম্বরে ও ৩৪৮ রান করে নীতীশ রানা তালিকায় ১৫ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget