এক্সপ্লোর

KKR vs LSG: নাইটদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দুই আফগান তারকার লড়াই

IPL 2023: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মরণ-বাঁচন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। যে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) শুধু হারালেই হবে না, বিরাট ব্যবধানে হারাতে হবে।

কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মরণ-বাঁচন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। যে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) শুধু হারালেই হবে না, বিরাট ব্যবধানে হারাতে হবে। তাতে যদি প্লে অফে ওঠার সামান্যতম সম্ভাবনা তৈরি হয়।

দুই আফগান ক্রিকেটারের লড়াই সেই ম্যাচের ভবিতব্য নির্ধারণ করে দিতে পারে। রহমনুল্লাহ গুরবাজ। যিনি কেকেআরের উইকেটকিপার। ব্যাট হাতে ইনিংস ওপেনও করছেন। নবিন উল হক। লখনউ সুপার জায়ান্টসের স্পিনার।

জাতীয় দলের সতীর্থের সঙ্গে দ্বৈরথ কীরকম হতে চলেছে? নাইট তারকা গুরবাজ বলছেন, 'নবিন টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা বোলার। ও খুবই বুদ্ধিমান বোলার। প্রস্তুতি ম্যাচে প্রত্যেক বার আমাকে আউট করে। কিন্তু ম্যাচে এখনও পর্যন্ত পারেনি। ওর বিরুদ্ধে টি-টেন ম্যাচ খেলেছি। সেখানে বেশ কয়েকটা চার মেরেছি। ইডেনে এ বার ওর বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ইচ্ছে আছে।'

গুরবাজ যোগ করেছেন, 'আমরা মাঠে সেরাটা দেব। সমর্থকদের বলতে চাই, খারাপ সময় আমাদের পাশে থাকবেন। ভাল সময় অবশ্যই থেকেছেন, খারাপ সময়ও থাকবেন। আশা করি, কঠিন সময় থেকে আমরা একসঙ্গে বেরিয়ে আসব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

কেকেআরের ওপেনার রহমনুল্লা গুরবাজের উপলব্ধি, ভাগ্য সঙ্গ দিলে হয়তো পয়েন্ট টেবিলের ছবিটা অন্যরকম হতো। শনিবার ম্যাচ। বৃহস্পতিবার থেকে মাঠে প্রস্তুতিতে নেমে পড়ার কথা ছিল কেকেআরের। এদিন বিকেলে ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছিল দল। কিন্তু ঝড়-বৃষ্টিতে প্র্যাক্টিস ভেস্তে যায়। হোটেলে ফিরে যায় দল। তার আগে আফগান ক্রিকেটার গুরবাজ বলে গেলেন, 'আমরা কিছু এমন ম্যাচ হেরেছি যা হারার কথা ছিল না। সেই ম্যাচগুলো জিততেও পারতাম। ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। তবে বলতে পারি, এখনও আমাদের সুযোগ আছে। শেষ ম্যাচে ভাল রান রেট নিয়ে জিততে চাই। ইনশাল্লাহ, পরবর্তী পর্বে যেতেও পারি। যদি নাও পারি, আশা করব সমর্থকেরা হতাশ হবেন না। এবার না পারলে পরের বার নিশ্চয়ই আমরা আগামী পর্বে যোগ্যতা অর্জন করব। তবে এখনই আশাহত হচ্ছি না। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ ম্যাচে মরিয়া চেষ্টা করব।'

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল

সেরা শিরোনাম

IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
Durand Cup 2026 Final: ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget