এক্সপ্লোর

IPL 2023: গুজরাতের বিরুদ্ধে মাঠে নামার আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন জাডেজা

GT vs CSK: শুক্রবার প্রতিপক্ষ সাজঘরে বসতে হলেও, রবীন্দ্র জাডেজার আদপে কিন্তু নিজের ঘরের মাঠেই খেলছেন। গুজরাতেই তাঁর জন্ম এবং সৌরাষ্ট্রের হয়ে এই স্টেডিয়ামেই মাঠে নামেন ভারতের তারকা অলরাউন্ডার।

আমদাবাদ: আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। এই ম্যাচের আগেই সিএসকে তারকা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সমর্থকদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিলেন।

শুক্রবার প্রতিপক্ষ সাজঘরে বসতে হলেও, রবীন্দ্র জাডেজার আদপে কিন্তু নিজের ঘরের মাঠেই খেলছেন। গুজরাতেই তাঁর জন্ম এবং সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে এই স্টেডিয়ামেই মাঠে নামেন ভারতের তারকা অলরাউন্ডার। ম্যাচের আগে জাডেজা সিএসকের আপলোড করা এক সোশ্যাল মিডিয়া ভিডিওতে গুজরাতের সমস্ত সিএসকে সমর্থকদের মাঠে এসে হলুদ ব্রিগেডের জন্য গলা ফাটানোর অনুরোধ করেন। 

জাডেজার আবেদন

তিনি বলেন, 'আমি সমস্ত গুজরাতি সিএসকে সমর্থকদের মাঠে এসে  আমাদের সমর্থন করার জন্য আবেদন করব। করোনার পরে এ মরসুমেই প্রথমবার আবারও নিজেদের ঘরের মাঠে দর্শকভর্তি স্টেডিয়ামে আমরা খেলার সুযোগ পাচ্ছি এবং সত্যি বলতে এটা দারুণ একটা অনুভূতি। আমরা এখানে সম্প্রতি একটি টেস্ট ম্যাচও খেলেছি এবং আমদাবাদের সমর্থকরা যে ক্রিকেট নিয়ে যথেষ্ট উৎসাহী, তা বলাই বাহুল্য। এমন এক স্টেডিয়ামে দর্শকরা আমাদের জন্য গলা ফাটালে গোটা পরিবেশটাই বদলে যায়।'

তিনি আরও যোগ করেন, 'আমদাবাদ স্টেডিয়ামই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, যেটা আমাদের কাছে দারুণ গর্বের বিষয়। তাই আমি সকল গুজরাতি সমর্থকদের মাঠে এসে সিএসকের জন্য গলা ফাটানোর আবেদন করব।'

 

ধোনিকে নিয়ে অনিশ্চয়তা

গত মরসুমের হতাশা ঝেড়ে ফেলে আবারও খেতাব জয়ের আশায় সিএসকে। তবে ম্যাচের আগেই সিএসকে শিবিরে অশনি সঙ্কেত। ইতিমধ্যেই পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন দলের অন্যতম সেরা পেসার মুকেশ চৌধুরী। এবার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন। 

রিপোর্ট অনুযায়ী, ধোনি সিএসকের অনুশীলনে চোট পেয়েছেন। চেন্নাইয়ে সিএসকের অনুশীলনের বাম হাঁটুতে চোট পান ধোনি। এই চোটের কারণে আইপিএলের প্রথম ম্যাচের আগের দিন, বৃহস্পতিবার অনুশীলনই করেননি ধোনি। তবে ধোনির চোটের এই বিষয়টি সম্পর্কে দলের সিইও কাশী বিশ্বনাথন বিন্দুমাত্র অবগত নন। তিনি বলেন, 'অধিনায়ক ধোনি এই ম্যাচে যে খেলবে তা ১০০ শতাংশ নিশ্চিত। আমার কাছে অন্য কোনওকম খবর এখনও আসেনি।' ধোনি না খেললে কে সিএসকেকে নেতৃত্ব দেবেন সেই নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন।

আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ নামছে গুজরাত টাইটান্স, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget