এক্সপ্লোর

Virat Kohli Half Century: ফের বড় রান কোহলির, লখনউয়ের বিরুদ্ধে ৩৫ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি

RCB vs LSG: শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে ফেরেন কোহলি। অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রর বলে। ততক্ষণে অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে যে, লখনউয়ের বিরুদ্ধে বড় রান তুলবে আরসিবি।

বেঙ্গালুরু: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর ব্যাটে রান দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কানায় কানায় উপচে পড়েছিল গ্যালারি। কিন্তু হতাশ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৮ বলে মাত্র ২১ রান করে ফেরেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের বিরুদ্ধে তার পরেই বিপর্যয় হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০৫ রান তাড়া করতে নেমে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে যায় আরসিবি (RCB)।

সেই আক্ষেপ যেন সুদে আসলে মিটিয়ে নিলেন বিরাট কোহলি। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (RCB vs LSG) ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন। ফাফ ডুপ্লেসির সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন কোহলি। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কিংগ কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে ফেরেন কোহলি। অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রর বলে। ততক্ষণে অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে যে, লখনউয়ের বিরুদ্ধে বড় রান তুলবে আরসিবি।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাটিং ভরাডুবি হয়েছিল। সুনীল নারাইন-বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই আক্ষেপ যেন সুদে আসলে মিটিয়ে নিলেন আরসিবি ব্যাটাররা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে রানের পাহাড়ে আরসিবি। ইনিংস ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। তিন নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েলও হাফসেঞ্চুরি করলেন। ২০ ওভারে আরসিবি তুলল ২১২/২।

লখনউ বোলারদের বিরুদ্ধে ১৫টি ছক্কা ও ১২টি চার মেরেছেন আরসিবির ব্যাটাররা। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে, ব্য়াট হাতে কোহলিদের দাপট ঠিক কতটা ছিল। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে আউট হন তিনি। তিনি মেরেছেন ৪টি চার ও ৪টি ছক্কা। ২৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিং করার দক্ষতার জন্য ক্রিকেট বিশ্বে যাঁর নামকরণই হয়ে গিয়েছে ম্যাড ম্যাক্স। আর নিজের দিনে কী করতে পারেন, সোমবার তার ঝলক দেখালেন অস্ট্রেলীয় তারকা। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৯ রান করে ফেরেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

লখনউ বোলারদের মধ্যে একমাত্র মার্কউড রানের গতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। ৪ ওভারে ১টি মেডেন সহ ৩২ রানে ১ উইকেট নেন ইংরেজ পেসার। ২ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট অমিত মিশ্রর।

আরও পড়ুন: শেষের আগে শেষ নয়, রিঙ্কুর তাণ্ডব দেখে মুগ্ধ সচিন, উচ্ছ্বসিত বীরুও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget