এক্সপ্লোর

IPL 2023: ইতিহাস গড়লেন রোহিত, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচেই নাম লেখালেন বিশেষ তালিকায়

Rohit Sharma: ২৩২তম আইপিএল ম্যাচে বিরাটের দুরন্ত তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা।

হায়দরাবাদ: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্য়াটারদের তালিকায় রোহিত শর্মার (Rohit Sharma) নাম একেবারে প্রথম সারিতে থাকবে। বিশ্বের এমন কোনও জায়গা নেই যেখানে রোহিত রান করেননি। আইপিএলে (IPL 2023) অধিনায়ক হিসাবেও সর্বাধিক পাঁচ-পাঁচটি আইপিএল খেতাব জিতেছেন রোহিত। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs MI) ইতিহাস গড়লেন ব্যাটার রোহিত শর্মা। বিরাট কোহলিদের বিশেষ তালিকায় নাম লেখালেন রোহিত। কোন তালিকায় নাম লেখালেন তিনি?

রোহিতের ইতিহাস

বিরাট কোহলি, শিখর ধবন ও ডেভিড ওয়ার্নারের পর রোহিত শর্মাই চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রান সম্পূর্ণ করলেন। নিজের ২৩২তম আইপিএল ম্যাচে ছয় হাজার রানের গণ্ডি পার করলেন রোহিত। ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে পরপর বলে দুইটি চার মেরে ছয় হাজার রানের গণ্ডি পার করলেন রোহিত। রোহিত ওই ওভারে পরের বলে আরও একটি হার মারেন। তবে রোহিত এদিন ১৮ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান রোহিত।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক এইডেন মারক্রাম। এই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফেরেন রোহিত শর্মা। তাঁর পাশাপাশি এই ম্যাচে একাদশে ফেরেন জেসন বেরেনডর্ফও। ফলে যমজ ভাই মার্কো জানসেনের বিপরীতে ডুয়ান জানসেনের মাঠে নামা হল না। মুম্বইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান কিষাণ শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেন। দুই ওপেনার ৪১ রান যোগ করেন। রোহিত এই ম্যাচেই মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে আইপিএলে ছয় হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। তবে ২৮ রানের বেশি করতে পারেননি তিনি। রোহিতকে সাজঘরে ফেরান টি নটরাজন।

রোহিত আউট হওয়ার পর এদিন মুম্বই সকলকে খানিকটা চমকে দিয়েই ক্যামেরন গ্রিনকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠায় মুম্বই ম্যানেজমেন্ট। অজি তারকা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কিন্তু নিজের দুরন্ত ব্য়াটিংয়ের মাধ্যমে সঠিকই প্রমাণ করেন। প্রথমে ঈশানের সঙ্গে ৪৬ ও তারপরে তিলকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন গ্রিন। ঈশান এদিন ৩৮ রান করে সাজঘরে ফেরেন। তবে সূর্যকুমার ফের ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি মাত্র সাত রানে সাজঘরে ফেরেন। তবে তিলক বর্মার ঝোড়ো ইনিংস মুম্বইকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায়।

শেষের দিকে গ্রিনকে আরেক অজি তারকা টিম ডেভিডও যোগ্য সঙ্গ দেন। দুই অজি তারকা পঞ্চম উইকেটে ২১ বলে ৪২ রান যোগ করেন। ডেভিড ১৬ রান করেন। ইনিংসের শেষ বলে অবশ্য রান আউট হন তিনি। সানরাইজার্সের হয়ে বল হাতে মার্কো জানসেন সফলতম বোলার। তিনি ৪৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন। মুম্বই এই রান ডিফেন্ড করতে পারবে, না মারক্রামরা জয়ের হ্য়াটট্রিক করবেন, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: অর্জুনের হাত ধরেই এগোচ্ছে তেন্ডুলকর-নামা, শুভেচ্ছা সৌরভ, শাহরুখের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget