এক্সপ্লোর

IPL 2023: কেকেআরের বিরুদ্ধে কেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নেই রোহিত?

MI vs KKR: রোহিতের বদলে এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে নামেন সূর্যকুমার যাদব।

মুম্বই: আজ ওয়াংখেড়ের মাঠে মরসুমের ২২তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR_। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দখলে। তাই এই ম্যাচে ব্যাট হাতে তাঁকে দেখার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। তবে সেই স্বপ্নপূরণ হল না।

অনুপস্থিত রোহিত

ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টস করতে নীতীশ রানার বিপরীত রোহিত শর্মার বদলে সকলকেই খানিকটা অবাক করে দিয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নামেন। পোলার্ডের অবসরের পর এবং যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে এ মরসুমে সূর্যকুমারকেই দলের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাই রোহিতের অনুপস্থিতিতে সূর্যকুমারের টস করতে আসাটাই স্বাভাবিক। কিন্তু সমর্থকদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি আবারও চোটের কবলে পড়লেন রোহিত? কী হয়েছে তাঁর? 

সূর্যকুমার ম্যাচের টসের সময় রোহিতের অনুপস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে সাফ জানিয়ে দেন যে রোহিত আহত নন। তিনি বলেন, 'রোহিতের পেটের সামান্য সমস্যা রয়েছে।' অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে।  প্রসঙ্গত, এই ম্যাচে মাঠে উপস্থিত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি মুম্বই দলের তরফে মহিলাদের খেলাধুলোর উন্নতি ও শিক্ষার প্রসার বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সমর্থনেই মাঠে উপস্থিত রয়েছেন।

অর্জুনের অভিষেক

টসের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টিম লিস্ট প্রকাশ করার পরই আবেগের পারদ চড়তে শুরু করল। বিস্ফোরণ হল, যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারই তাঁর হাতে বল তুলে দিলেন স্কাই। আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই নজর কেড়ে নিলেন বাঁহাতি পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।

মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।

আরও পড়ুন: বেঙ্কটেশ দুরন্ত ছন্দে ব্যাট করলেও, ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে কেকেআর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget