এক্সপ্লোর

Arjun Tendulkar: ছেলের জার্সিতে বিশেষ ব্যাজ পরিয়ে দিলেন সচিন, ড্রেসিংরুমের ভিডিও ভাইরাল

IPL 2023: আইপিএলের মঞ্চে পা রেখেই নজর কেড়ে নিয়েছেন কিংবদন্তি-পুত্র।

মুম্বই: তেন্ডুলকর পরিবারে প্রথম আইপিএল উইকেট! অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেটবিশ্ব। সুনীল গাওস্কর থেকে রবি শাস্ত্রী, অর্জুন তেন্ডুলকরকে প্রশংসায় ভরাচ্ছেন সকলে। ছেলেকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। আইপিএলের মঞ্চে পা রেখেই নজর কেড়ে নিয়েছেন কিংবদন্তি-পুত্র।

তাঁকে বলা হতো, ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম। প্রতিপক্ষের কোনও পার্টনারশিপ ক্রিজে জমে গেলেই ডাক পড়তো তাঁর। হাত ঘুরিয়ে জুটি ভেঙেও দিতেন। মহম্মদ আজহারউদ্দিন হোক বা সৌরভ গঙ্গোপাধ্যায়, অধিনায়কদের মুশকিল আসান হয়ে হাজির হতেন বোলার সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১ উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে একটিমাত্র টি-টোয়েন্টি খেলেছেন। সেই ম্যাচেও এক উইকেট নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু আইপিএলে কোনও উইকেট নেই সচিনের। সেই আক্ষেপ যেন দূর করে দিলেন পুত্র অর্জুন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে  নিলেন আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট। তাঁর বলে কভারে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদকে হারানোর পর মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমে চলল বিজয়োৎসব। সেখানে অর্জুনের জার্সিতে বিশেষ ব্যাজ পরিয়ে দেন সচিন। কিংবদন্তি মজা করে বলেন, যাক। অবশেষে তেন্ডুলকর পরিবারে আইপিএল উইকেট এল। সচিনের কথা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় অর্জুনের। সেই ম্যাচে ২ ওভার বল করেছিলেন। তবে কোনও উইকেট পাননি। অপেক্ষার অবসান হল মঙ্গলবার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের দ্বিতীয় আইপিএল ম্যাচে। ১৮ রানে এক উইকেট নিয়েছেন অর্জুন। সবচেয়ে বড় কথা, চাপের মুখে শেষ ওভার তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। হতাশ করেননি ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার। শেষ ওভারে জিততে গেলে হায়দরাবাদকে তুলতে হতো ২০ রান। কঠিন। কিন্তু অসম্ভব নয়। রিঙ্কু সিংহের শেষ ওভারে পরপর ৫ বলে ৫ ছক্কা কেই বা ভুলতে পারে!

তবে অর্জুন নিশানায় ভুল করেননি। মাত্র ৫ রান ওঠে শেষ ওভারে। ১৪ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। তিনি অনেক আগে থেকেই দাবি তুলছিলেন যে, অর্জুনকে ডেথ ওভারে বল দেওয়া উচিত। এতে তাঁর আত্মবিশ্বাসও বাড়বে। শেষ পর্যন্ত ২০তম ওভার তাঁকে দেওয়ায় খুশি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচও।

আইপিএলে ধারাভাষ্য করছেন সুনীল গাওস্কর। স্নায়ুর চাপ সামলে অর্জুনের সাফল্য দেখে মুগ্ধ লিটল মাস্টার। গাওস্কর বলেছেন, সচিন যখন খেলা শুরু করেছিলেন, তখন সবাই তাঁর প্রতিভা নিয়ে বারবার আলোচনা করেছেন। কিন্তু এটা উল্লেখ করতেই হবে, যে মানসিক স্থিতিশীলতা সচিনের ছিল, তা এক কথায় অসাধারণ। অর্জুনও বাবার থেকে এই বিষয়টা পেয়েছে। মাঠে অর্জুনকে বেশ বুদ্ধিমান মনে হয়েছে।

 

শাহরুখ খান থেকে শুরু করে ইরফান পাঠান, অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ সকলে। শুরুটা ভাল করেছেন। বাঁহাতি পেসারের ব্যাটের হাতও বেশ ভাল। এখনও ব্যাট করার সুযোগ পাননি। তবে বড় শট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিংবদন্তি বাবার ছেলে হয়ে সাফল্য পাওয়া যে সহজ নয়, রোহন গাওস্কর, অভিষেক বচ্চনরা তা ভালই জানেন। স্রোতের বিপরীতে হেঁটে অর্জুন কি লক্ষ্যভেদ করতে পারবেন?

আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget