এক্সপ্লোর

IPL 2023 Impact Players: আইপিএলের প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ইতিহাস গড়লেন যে দুই ক্রিকেটার

GT vs CSK: এবারের আইপিএলে (IPL) সবচেয়ে বড় চমক। ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player)। যে নিয়মে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য।

আমদাবাদ: এবারের আইপিএলে (IPL) সবচেয়ে বড় চমক। ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player)। যে নিয়মে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য।

আর সেই নিয়মে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে আইপিএলে ইতিহাস গড়লেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। অম্বাতি রায়ডুর পরিবর্তে তাঁকে গুজরাতের ব্যাটিংয়ের সময় মাঠে নামায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অম্বাতি আর ফিল্ডিং করতে নামেননি। যদিও মাঠের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি তুষারের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ৩.২ ওভারে ৫১ রান খরচ করেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১ উইকেট পান তিনি।

গুজরাতও নতুন নিয়ম কাজে লাগায়। চোট পাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামান হার্দিক পাণ্ড্যরা। ১৭ বলে ২২ রান করেন তিনি। শুভমন গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।

মরসুম পাল্টালেও পাল্টাল না গুজরাত টাইটান্সের (GT vs CSK) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ভাগ্য। আইপিএলে টানা তিন ম্যাচে সিএসকে-কে হারাল গুজরাত। যারা গতবারই আইপিএলে অভিষেক ঘটিয়েছে। গতবার চ্যাম্পিয়নও হয়েছিল গুজরাত। দুবারের সাক্ষাতে দুবারই হারিয়েছিল সিএসকে-কে। এবারও সেই ছবি অপরিবর্তিত। চেন্নাইয়ের ১৭৮ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল গুজরাত। সেই সঙ্গে চারবারের চ্যাম্পিয়নদের হারানোর হ্যাটট্রিকও সেরে ফেললেন হার্দিক পাণ্ড্যরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। প্রথমে ব্যাট করে চেন্নাই তুলেছিল ১৭৮/৭। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। মাত্র ৩.৫ ওভারে ৩৭ রান তুলে ফেলে গুজরাত। ১৬ বলে ২৫ রান করে ফেরেন ঋদ্ধিমান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কেন উইলিয়ামসনের পরিবর্তে নামেন সাই সুদর্শন। ১৭ বলে ২২ রান করেন তিনি। তবে শুভমন ছিলেন অনবদ্য ছন্দে। ৩৬ বলে ৬৩ রান করেন ভারতীয় তারকা। ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। 

শেষের দিকে বিজয় শঙ্কর ২১ বলে ২৭ রান করেন। রশিদ খান ৩ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন রাহুল তেওয়াতিয়া। সিএসকে বোলারদের মধ্যে একমাত্র রাজবর্ধন হাঙ্গরগেকর নজর কাড়েন। ৩৬ রানে ৩ উইকেট নেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget