এক্সপ্লোর

IPL 2023: শ্রেয়স খেলতে না পারলে শাহরুখ-জুহির কেকেআরে অধিনায়ক হিসাবে কাকে দেখা যাবে?

Kolkata Knight Riders: শ্রেয়স আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু তিনি খেলতে না পারলে? বিকল্প চিন্তাভাবনা শুরু করতে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে। কারা হতে পারেন শ্রেয়সের বিকল্প?

কলকাতা: আইপিএল (IPL) শুরু হতে আর পনেরো দিন বাকি। আর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে। পিঠের চোটের জন্য যিনি আমদাবাদে অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে পঞ্চম টেস্টে ব্যাট করতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে শ্রেয়সকে নিয়ে।

শ্রেয়স আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু তিনি খেলতে না পারলে? বিকল্প চিন্তাভাবনা শুরু করতে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে। কারা হতে পারেন শ্রেয়সের বিকল্প?

কেউ কেউ বলছেন শাকিব আল হাসানের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শাকিবের। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের তারকা অলরাউন্ডার আগেও বহু বছর খেলেছেন কেকেআরে। তাই দলের খোলনলচে তাঁর নখদর্পণে। শুধু বিদেশি কারও হাতে দলের নেতৃত্বভার নাইট ম্যানেজমেন্ট দিতে চায় কি না, সেটা নিয়ে নিশ্চিত হতে পারছেন না অনেকে।

নিউজিল্যান্ডের টিম সাউদিকে গতবার দলে নিয়েছিল কেকেআর। এবারও তিনি নাইট বোলিংয়ের অন্য়তম বড় ভরসা। আন্তর্জাতিক ক্রিকেটে সাতশোর ওপর উইকেট রয়েছে কিউয়ি পেসারের। নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডকেও। প্রয়োজনে তাঁকে বিকল্প অধিনায়ক হিসাবে ভাবতে পারে কেকেআর।

দৌড়ে থাকবেন নীতিশ রানাও। রানা নাইটদের প্রথম একাদশের নিয়মিত সদস্য। তিনি শুরু থেকে গোটা টুর্নামেন্টে থাকবেন। দলের সঙ্গে বহেশ কয়েক মরসুম কাটানোয় ক্রিকেটারদের মানসিকতা বোঝেন খুব ভাল মতো। ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে রানার। আইয়ারের পরিবর্ত হিসাবে বাঁহাতি ক্রিকেটার যোগ্য বিকল্প হতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পাশাপাশি অধিনায়ক হিসাবে উঠে আসছে দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের নামও উঠে আসছে আলোচনায়। দুজনই কেকেআর শিবিরে বেশ কয়েক বছর কাটিয়েছেন। দুজনই নিজের দিনে ম্যাচ উইনার। কেকেআর প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ। দুজনের মধ্যে প্রতিযোগিতায় নেতৃত্বের প্রশ্নে সামান্য হলেও এগিয়ে থাকবেন নারাইন। আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় স্পিনারের। কেকেআরের অন্দরমহলকে চেনেন হাতের তালুর মতো। তবে কারও কারও মতে, নারাইন বেশ অন্তর্মুখী। তাই তিনি অধিনায়ক হিসাবে কতটা সফল হবেন, সেই প্রশ্ন থাকছেই।

আইপিএলের সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, নাইট ম্যানেজমেন্ট বারবার স্বদেশীয় কাউকে অধিনায়ক হিসাবে চেয়েছেন। দলকে জোড়া ট্রফি দেওয়া অধিনায়কও স্বদেশীয়। গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত শ্রেয়স খেলতে না পারলে কার ওপর ভরসা রাখা হয়, এখন থেকে তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন কেকেআর ভক্তরা।

আরও পড়ুন: উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget