এক্সপ্লোর

IPL 2023: আরসিবি ক্যাম্পে বন্ধু বিরাটের সঙ্গে আড্ডায় মাতলেন সুনীল, অনুশীলনে নিলেন দুরন্ত ক্যাচও

RCB: নিজেকে আরসিবির ভক্ত হিসাবেই দাবি করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

বেঙ্গালুরু: গতকালই আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ শুরু হয়ে গিয়েছে। ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরসুম শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন সারছে আরসিবি। সেই অনুশীলন দেখতেই পৌঁছে গেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বন্ধু বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে খোশমেজাজে আড্ডা দেওয়ার পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করলেন ছেত্রী।

আরসিবির জার্সিতে ছেত্রী

বিগত বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুর ফুটবল দল বেঙ্গালুুরু এফসির হয়েই খেলেন সুনীল ছেত্রী। তিনি থাকেনও বেঙ্গালুরুতেই। এর আগেও আরসিবির অনুশীলনে তাঁকে দেখা গিয়েছিল। এবার আবারও তিনি আরসিবির জার্সি গায়ে কোহলিদের অনুশীলনে হাজির হয়ে গেলেন। আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে সুনীলকে বিরাট কোহলির সঙ্গে আড্ডায় মারতে দেখা যায়। পাশাপাশি ঝাঁপ দিয়ে বেশ কয়েকটি দুরন্ত ক্যাচও ধরেন সুনীল। 

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক নিজেকে আরসিবির ভক্ত বলে দাবি করে বলেন, 'আমি বেঙ্গালুরু এফসির হয়ে খেলি এবং সেই সূত্রেই আরসিবির ভক্তও। এছাড়া বিরাট কোহলির সঙ্গে আমার সম্পর্কের সমীকরণটাও খুব ভাল। তাই বহুদিন ধরেই আমি আরসিবিকে সমর্থন করে আসছি।' বিরাটের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে সুনীল ছেত্রী আরও বলেন, 'বিরাটের সঙ্গে দেখা হলে আমরা সবসময়, মজা করি। বিরাট কিন্তু মানুষ হিসাবে দারুণ মজাদার।'

 

ঘরের মাঠে প্রত্যাবর্তন

তিনি আরও যোগ করেন, 'এখানে আমি কাউকে পরামর্শ দিতে আসিনি, আরসিবিরখেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে আমার নিজের ভাল লাগে সেই কারণেই আসা। দুই বছরের পর আবারও ঘরের মাঠে ম্যাচ আয়োজিত হচ্ছে। আমি দলের কোচদের সঙ্গে কথা বলছিলাম, সকলেই কিন্তু আবারও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে। এই মাঠের পরিবেশটা বরাবরই আর পাঁচটা মাঠের থেকে ভিন্নরকম। আমি নিশ্চিত আমাদের দলের সকলেই সমর্থকদের সামনে খেলতে পারার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। আমি শুধু বলব মাঠে নেমে খেলাটা উপভোগ কর, বাকিটা আপনা আপনিই হয়ে যাবে।'

আরও পড়ুন: মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে কেকেআর, প্রতিপক্ষ পঞ্জাব কিংস, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget