এক্সপ্লোর

IPL 2023: কড়া টক্কর শেষে বিরাটদের হারাল ধোনি বাহিনী, রিঙ্কুর উদ্যোগ, আইপিএলের সেরা পাঁচ খবরের এক ঝলক

রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে

কলকাতা: আইপিএলে প্রতিদিনই ঘটনার ঘনঘটা। প্রতি ম্যাচেই একের পর এক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হচ্ছে। দেখে নেওয়া যাক গতকালের আইপিএলের সেরা ৫টি খবরের এক ঝলক -

বিরাট যুদ্ধে জয়ী ধোনি

রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে (CSK)। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামল। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তুলেছিল ২২৬ রানের ম্যামথ টোটাল। ইনিংসের মাঝপথে যে রানকে যথেষ্ট মনে হলেও ব্যাঙ্গালোরের রান তাড়া করার সময়ে যেমনটা মোটেই মনে হয়নি। বরং বারবার পেন্ডুলামের মতো ম্যাচের রেশ ঢলেছে দুই দলের দিকে। যদিও শেষ ওভারে ১৯ রান বাঁচানোর পুঁজি নিয়ে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় ইয়র্কারে ভর করে দলে ঢোকা মাথিসা পাতিরানা বাজিমাত করলেন। পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান। 

মাঠের বাইরে অন্য রিঙ্কু

 গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে অবিশ্বাস্য টানা পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো তাঁকে দিয়েছে ক্রিকেটার হিসেবে পরিচিতি। দারিদ্রের সঙ্গে ক্রমাগত লড়াই করে এগিয়ে আইপিএলের মঞ্চ মাতাচ্ছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। তবে শুধু ক্রিকেট মাঠেই নয়, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই ব্যাটারের দাদাগিরি অব্যাহত মাঠের বাইরেও। আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের দুঃখ-কষ্টের সঙ্গে লড়ে লড়াই করে বড় হয়েছেন। তাই দরিদ্র উঠতি ক্রিকেটারদের পাশে থাকতে অনন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের অর্থে তৈরি করছেন একটি আস্ত হোস্টেল। 

পন্থের পাশে পুরান

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল। এখনও ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছে তাঁর।

পন্থের মতো একইরকম অভিজ্ঞতা হয়েছিল নিকোলাস পুরানেরও (Nicholad Pooran)। আট বছর আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। প্র্যাক্টিস সেরে ফেরার সময়। দুটো অস্ত্রোপচার হয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেটারের। প্রায় ৬ মাস শয্য়াশায়ী ছিলেন।

আপাতত লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলছেন পুরান। তিনি জানিয়েছেন, পন্থের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। পুরান বলেছেন, 'খুব কঠিন পরিস্থিতি। এটা এমন একটা সময় যেটা কেউই বুঝবে না। এটা নিয়ে মাঝে মধ্যে ঋষভের সঙ্গেও কথা হচ্ছে। আমাদের সম্পর্ক দারুণ। মাঝে মধ্যে অবসাদ আসতে পারে। হতাশা গ্রাস করতে পারে। কারণ এই সময় মনে দ্রুত সুস্থ হওয়ার ইচ্ছা তৈরি হয়। কিন্তু সেটা ভীষণ কঠিন।'

অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে ফাফ

শিখর ধবনকে (Shikhar Dhawan) গতকালই টপকেছিলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) । সোমবার কেকেআরের তারকা ব্যাটসম্যানকে টপকে গেলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) সিএসকে-র দেওয়া রানের পাহাড় টপকানোর কাজ সম্পূর্ণ না করতে পারলেও ব্যক্তিগত রানের ভিত্তিতে আরসিবি অধিনায়ক আপাতত টপকে গেলেন সবাইকে। যার সুবাদে আইপিএলের (IPL 2023) নতুন অরেঞ্জ ক্যাপের অধিকারী আপাতত প্রোটিয়া ব্যাটার ডু প্লেসি।

জরিমানা রানা, সূর্য, হৃত্বিকের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঝামেলায় জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের (MI vs KKR) অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলার হৃতিক শোকিন। যার জেরে দুই ক্রিকেটারকেই ভর্ৎসনা করা হল। আইপিএলের (IPL 2023) আচরণবিধি ভাঙার জন্য। পাশাপাশি সূর্যকুমার যাদবের মোটা জরিমানা হল। মন্থর বোলিংয়ের জন্য। রবিবার বিকেলের ম্যাচে রোহিত শর্মা অসুস্থ থাকায় প্রথম একাদশে ছিলেন না। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। পরে অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নেমেছিলেন রোহিত। তবে অধিনায়ক ছিলেন স্কাই-ই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget