এক্সপ্লোর

IPL 2023: পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে, টুর্নামেন্টের শেষ দিনে সেরা পাঁচ খবর একঝলকে

IPL 2023 Top 5 News: আইপিএলের শেষ দিনের পাঁচ সেরা খবর এক ঝলকে দেখে নেওয়া যাক।

কলকাতা: বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারিয়ে আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হল সিএসকে (Chennai Super Kings)। এই নিয়ে পঞ্চমবারের জন্য খেতাব ঘরে তুলল মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দল। আইপিএলের শেষ দিনের পাঁচ সেরা খবর এক ঝলকে দেখে নেওয়া যাক -

চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

আর রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ বলে হল ফয়সালা। শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংস শিবিরে পঞ্চম আইপিএল খেতাব ঢোকালেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল সিএসকে। সেই সঙ্গে স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। আইপিএলে মুম্বইয়ের ঝুলিতেও রয়েছে পাঁচটি ট্রফি। সেই আসনেই এবার বসল সিএসকে। ২১৪ রান বোর্ডে তুলেছিল প্রথমে ব্য়াট করে গুজরাত। পরে বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ শুরু করা সম্ভব হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে ১৫ ওভারে ১৭১ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায় চেন্নাইয়ের সামনে। যা শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সিএসকেকে ম্য়াচ জিতিয়ে দেন জাডেজা।

অরেঞ্জ ক্য়াপ শুভমনের

আগেই আভাস ছিল। গতকাল নিজের রান সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত শুভমন গিলই এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন। ১৭ ইনিংসে ৮৯০ রান করেছেন শুভমন। ফাইনালে অবশ্য বড় রান পাননি গুজরাত টাইটান্সের এই তরুণ ওপেনার। তবে তাতে অরেঞ্জ ক্য়াপ পাওয়া থেকে তাঁকে কেউ আটকাতে পারেনি। মরসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন এই পাঞ্জাব তনয়।

পার্পল ক্যাপ শামির

গুজরাত টাইটান্সের তিন বোলার মহম্ম শামি, মোহিত শর্মা ও রশিদ খান ছিলেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে। শীর্ষে ছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শামি। সেই তিনিই পার্পল ক্য়াপ শেষ পর্যন্ত জিতে নিলেন। ফাইনালের মঞ্চে কোনও উইকেট না পেলেও তাঁকে টপকে শীর্ষে উঠতে পারেনি কেউ। ১৭ ম্যাচে তাঁর ঝুলিতে ২৮ উইকেট।

ইমার্জিং প্লেয়ার 

এই আইপিএলের ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন রাজস্থান রয়্য়ালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। দৌড়ে ছিলেন কেকেআরের রিঙ্কু সিংহও। কিন্তু বাঁহাতি ওপেনার সবাইকে টেক্কা দিয়ে এই অ্য়াওয়ার্ড জিতে নেন। ১৬৪ স্ট্রাইক রেটে এবারের টুর্নামেন্টে মোট ৬২৫ রান করেছেন জয়সওয়াল।

ম্যাচের সেরা কনওয়ে

গুজরাত টাইটান্সের জার্সিতে সাই সুদর্শন ৪৭ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ফাইনালের মঞ্চে। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। তবে রান তাড়া করতে নেমে ২৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তাঁর ইনিংসটিই সিএসকের ম্য়াচে জয়ের ভিত গড়ে দেয়। তাঁকেই ম্য়াচের সেরা পুরস্কার দেওয়া হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget