এক্সপ্লোর

IPL 2023: দিল তো বাচ্চা হে জি! জয়ে ফিরেই ভিন্নরূপে বিরাট কোহলি

Virat Kohli: গতকালই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের ৪৭তম অর্ধশতরানটি হাঁকান বিরাট কোহলি।

বেঙ্গালুরু: পর পর দুই ম্যাচে হারার পর গতকালই দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৩ রানে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এই দুরন্ত জয়ের পরেই খোশমেজাজে ধরা দিলেন আরসিবির তারকা বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় মজাদার দুইটি ছবি পোস্ট করেন তিনি। 

ভিন্নরূপে কোহলি

কোহলির সোশ্যাল মিডিয়ায় আজই দুইটি ছবি আপলোড করা হয়। সেই ছবি দু'টিতে ছোটদের খেলার জায়গায় কোহলিকে হাসিমুখে মজাদার পোজ দিতে দেখা গিয়েছে। কোহলি পোস্টটির ক্যাপশনে লেখেন, 'দিল তো বাচ্চা হে জি!' আন্দাজ করা যায় যে তিনি সম্ভবত তাঁর শিশুকন্যা ভামিকার সঙ্গেই ছুটির দিনে এই খেলার জায়গায় আনন্দে মাতেন। 

ম্যাচের বিবরণ

প্রসঙ্গত, আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে বিরাট কোহলি কিন্তু দারুণ অর্ধশতরানও হাঁকান। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৭৪/৬। ঝোড়ো শুরুটা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গী ফাফ ডুপ্লেসি। মাত্র ৪.৪ ওভারে ৪২ রান তুলে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৬ বলে ২২ রান করে ডুপ্লেসি ফিরলেও, মহীপাল লোমরর এসে বিরাটের সঙ্গে ধ্বংসলীলায় যোগ দেন। ৩৪ বলে ৫০ রান করে কোহলি যখন ফিরছেন, আরসিবির স্কোর ১০.১ ওভারে ৮৯/২। ওভার প্রতি প্রায় ৯ রান করে উঠছে। প্রোজেক্টেড স্কোর দেখাচ্ছে, দুশো তুলে ফেলাও সম্ভব।

সেখান থেকে প্রত্যাঘাত করে দিল্লি ক্যাপিটালস। কুলদীপ যাদব, অক্ষর পটেল, মিচেল মার্শ, ললিত যাদব - দিল্লির সব বোলাররাই আঁটসাঁট বোলিং করেন। যাঁদের সামনে থমকে গেল আরসিবি। ১৭৪/৬ স্কোরে আটকে যায় আরসিবি। ম্যাচ জিততে ১৭৪ রান করতে হতো ডেভিড ওয়ার্নারদের। অনেকে ভেবেছিলেন, বোলাররা ঘুরে দাঁড়ানোর পর হয়তো টুর্নামেন্টের প্রথম জয়ের মুখ দেখবে দিল্লি। যদিও দিল্লির স্পিনার কুলদীপ যাদব জানিয়েছিলেন যে, পিচ বেশ মন্থর গতির। বল পড়ে ভালভাবে ব্যাটে আসছে না। এই পিচে ১৭৪ রান ভাল স্কোর। তিনি নিজের দলের ব্যাটারদের উপদেশ দেন যে, স্পিনারদের বলে খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে।

ম্যাচে দেখা গেল, কুলদীপ ভুল বলেননি। দিল্লির স্ট্রোক প্লেয়াররা কেউই সেভাবে ব্যাটে বলে টাইমিং করতে পারছিলেন না। একমাত্র মণীশ পাণ্ডে কিছুটা লড়াই করেন। তিনি হাফসেঞ্চুরিও করেন। ৩৮ বলে ৫০ রান করে ফেরেন কর্নাটকের ক্রিকেটার। আর কেউই সেভাবে আরসিবি শিবিরে পাল্টা লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে পারেননি।

আইপিএলে ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব চলছে। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কোহলি। মাত্র ৩৩ বলে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। স্মরণীয় হয়ে রইল হাফসেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনও। হাত দিয়ে বুক ঠুকে হুঙ্কার করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকাকে। মাঠের যে আগ্রাসনের জন্য কোহলি বিখ্যাত। ভক্তরাও চান, সাফল্যের পর এভাবেই উৎসব করুন কোহলি। তাতে যে গোটা দলের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়।

শেষ পর্যন্ত ৩৪ বলে ৫০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি বিশাল ছক্কা। আইপিএলে এটি কোহলির ৪৭তম হাফসেঞ্চুরি। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরিও। ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় কোহলিকেই।

আরও পড়ুন: কনুইয়ের চোটে কাবু আর্চার, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে প্রবল সংশয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget