এক্সপ্লোর

Wriddhiman Saha: 'ঘরের মাঠে' অ্যাওয়ে ম্যাচ! ইডেনে শুরুতেই ঝড় তুলতে চান ঋদ্ধিমান

IPL 2023: আইপিএলে তাঁকে কেকেআর কবেই ব্রাত্যজনের দলে ফেলে দিয়েছিল। গত দুই মরসুম ধরে তিনি খেলছেন গুজরাত টাইটান্সে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও আর বাংলার প্রতিনিধিত্ব করেন না।

সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় ইডেন গার্ডেন্স (Eden Gardens) ছিল তাঁর ঘরের মাঠ। বাংলার হয়ে অনবদ্য সমস্ত ম্যাচ খেলেছেন এই মাঠে। ব্যাট হাতে, উইকেটের পিছনে গ্লাভস পরেও দলের রক্ষাকর্তা হয়ে হাজির হয়েছেন বারবার। আইপিএলে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ঘরের দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শাহরুখ খান-জুহি চাওলার দলে খেলেছেন।

সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এখন নিজের মাঠেও অতিথি। কারণ, আইপিএলে তাঁকে কেকেআর কবেই ব্রাত্যজনের দলে ফেলে দিয়েছিল। গত দুই মরসুম ধরে তিনি খেলছেন গুজরাত টাইটান্সে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও আর বাংলার প্রতিনিধিত্ব করেন না তিনি। সিএবি-র এক পদাধিকারী তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেন বঙ্গ উইকেটকিপার-ব্যাটার।

তবু শুক্রবার-শনিবার দিনগুলি তাঁর কাছে একটু আলাদা। বিশেষ তাৎপর্যের। কারণ, 'ঘরের মাঠে' ফিরেছেন ঋদ্ধিমান। যে মাঠ থেকে তাঁর সুপারম্যান হওয়ার যাত্রা শুরু হয়েছিল, ভারতীয় ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করার সূচনা হয়েছিল, সেই মাঠেই ম্যাচ খেলবেন। শিলিগুড়ির ক্রিকেটার অবশ্য ইডেনকে আর নিজের হোমগ্রাউন্ড বলতে চান না। কিছুটা অভিমানেই কি?

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ঋদ্ধি বললেন, 'ইডেন এখন আমার হোমগ্রাউন্ড নয়। আইপিএলে গুজরাতের হয়ে খেলি। মোতেরা এখন আমার ঘরের মাঠ। ইডেনে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি। তবে কলকাতা আমার শহর। প্রচুর ম্যাচ খেলেছি এই মাঠে। কেকেআরের বিরুদ্ধে জিততে মরিয়া থাকব।'

গতবারের চ্যাম্পিয়ন। এবারের টুর্নামেন্টেও ভাল জায়গায়। খেতাব রক্ষার লড়াইয়ে নিজেদের মোটিভেট করেন কীভাবে? ঋদ্ধি বলছেন, 'গতবার আমরা ভাবিনি চ্যাম্পিয়ন হব। ম্যাচ ধরে ধরে এগিয়েছি। প্রত্যেক ম্যাচে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলার চেষ্টা করেছিলাম। সফলও হয়েছি। এবার আমাদের মূল দলটা একই রয়েছে। খুব একটা পরিবর্তন হয়নি। একই পরিকল্পনা অনুযায়ী খেলছি।'

আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

গুজরাতের কোন শক্তির কথা ভেবে চিন্তায় থাকতে পারে কেকেআর? ঋদ্ধিমান পরিণত গলায় জানাচ্ছেন, কোনও দলকেই ছোট করতে চান না। বলছেন, 'লিগ টেবিলের দিকে যদি দেখেন, আমরা হয়তো ওপরের দিকে আছি। তবে কোনও দলই ছোট নয়। যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। ওদের দলকে যথেষ্ট সমীহ করছি। যে কোনও দলই ম্যাচ জিততে পারে।'

তিনি এই আইপিএলে একটাও হাফসেঞ্চুরি করেননি। সর্বোচ্চ ৪৭। তবে ঝোড়ো ইনিংস খেলছেন। শুভমন গিলের সঙ্গে ইনিংস ওপেন করে দ্রুত গতিতে রান তুলছেন। নিজের হাফসেঞ্চুরি, নাকি দলের জন্য ঝোড়ো ব্যাটিং? ঋদ্ধিমান বলছেন, 'অবশ্যই দলকে ভাল শুরু দেওয়াটা আমার প্রধান লক্ষ্য। হাফসেঞ্চুরি নয়, স্ট্রাইক রেট ভাল রেখে দ্রুত রান তুলতে চাই। তাতে যদি আমি ৩০ রান করি আর দল জেতে, তাতেই আমি খুশি।'

আরও পড়ুন: কোন ইনিংসটি জাতীয় দলে ধোনির জায়গা পাকা করেছিল? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget