এক্সপ্লোর

IPL 2024: শেষ মুহূর্তে চমক, মুম্বইয়ে নয়, গুজরাত অধিনায়ক হিসেবেই আগামী মরসুমে আইপিএলে খেলবেন হার্দিক

IPL 2024 Retention List: আজ গুজরাত টাইটান্স তাঁদের যে টিম লিস্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে হার্দিককে দলে ধরে রেখেছে গুজরাত শিবির।

আমদাবাদ: শেষ মুহূর্তে নাটকীয় মোড় গল্পে। গুজরাত টাইটান্স (Gujrat Titans) ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য, গত কয়েকদিন ধরে আইপিএলের সবচেয়ে বড় খবর ছিল এটাই। কিন্তু ২ দিনের মধ্যেই সব হিসেব উল্টে গেল। মুম্বই ইন্ডিয়ান্সে নয়, গুজরাত টাইটান্সেই থাকছেন বঢোদরা অলরাউন্ডার। আজ গুজরাত টাইটান্স তাঁদের যে টিম লিস্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে হার্দিককে দলে ধরে রেখেছে গুজরাত শিবির। আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত তা খোলা থাকবে। সেক্ষেত্রে হার্দিককে পরে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিতেও পারে। তবে রোহিতের দলকে সমমানের কোনও প্লেয়াররকে ছেড়ে দিতে হবে।

গতকাল পর্যন্ত, ক্রিকেটমহলে খবর, ১৫ কোটি টাকায় (হার্দিক পাণ্ড্যর আইপিএলের বেতন) মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন গুজরাত টাইটান্সকে আইপিএলের অভিযান শুরুর মরশুমে খেতাব জেতানো অধিনায়ক। সঙ্গে মুম্বই গুজরাতকে দেবে ট্রান্সফার ফি। সেটা ঠিক কত, তা অবশ্য সামনে আসেনি।

২০২২ সালের আইপিএল (IPL) ফাইনালে প্রথমবার খেলতে নেমেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। যেবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন হার্দিক। গত মরশুমেও ফাইনালে উঠেছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে খেতাবি লড়াই হারতে হয়েছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে। তবে দুই মরশুমেই হার্দিকের ক্রিকেটীয় পারফরম্যান্স ও অধিনায়কত্ব তারিফ কুড়িয়ে নিয়েছিল। 

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল হার্দিক পাণ্ড্যর। ১০ লাখে মুম্বই শিবিরে যোগ দেওয়া সেই ক্রিকেটাররই ক্রমে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁদের দলের চারবারের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। হার্দিক পাণ্ড্য চারবারের খেতাব জয়েই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁকে দলে পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পরই তাই কার্যত ঝাঁপিয়ে পড়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

উল্লেখ্য, হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরবেন কি না, এই প্রশ্ন যখন জোরাল, তখনই শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে টিম বন্ডিংয়ের কথা বলছেন শুভমন গিল। দল হিসেবে ভাল খেলতে পারলে ব্যক্তিগত খারাপ সময় কাটিয়ে ওঠা যায় বলেও যে ভিডিওতে বলতে শোনা গিয়েছে শুভমনকে। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিংগকে দু'বছর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে তুলে নিয়ে গিয়েছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন ও গতবার গুজরাতের ফাইনাল খেলার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার। 

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget