এক্সপ্লোর

IPL 2024 Schedule: আইপিএল শুরু কবে? ইডেনে কবে নামছে কেকেআর? ঘোষণা করা হল সূচি

IPL 2024 Schedule Announced: অপেক্ষা ছিলই। কিন্তু বলা হচ্ছিল, লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখে ঘোষণা করা হবে ২০২৪ সালের আইপিএলের (IPL 2024) সূচি।

মুম্বই: অপেক্ষা ছিলই। কিন্তু বলা হচ্ছিল, লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখে ঘোষণা করা হবে ২০২৪ সালের আইপিএলের (IPL 2024) সূচি। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। ঘোষণা করা হল আইপিএলের সূচি। তবে পুরো টুর্নামেন্টের নয়। ঘোষণা করা হল প্রথম ২১ ম্যাচের সূচি।

প্রত্যাশা মতোই ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ে সেদিন মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, প্রথম দিনই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার লড়াই।

কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা জানতে আগ্রহী, কবে শুরু হচ্ছে নাইটদের অভিযান? ২৩ মার্চ, অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেআর। এবং প্রথম ম্যাচই ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। 

শনিবার ২৩ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ডাবল ধমাকা। দুপুরের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেদিনই সন্ধ্যায় কেকেআর বনাম হায়দরাবাদ। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর। প্রথম ম্যাচের ৬ দিন পর। বেঙ্গালুরুতে সেদিন নাইটদের সামনে কোহলি-ফাফ ডুপ্লেসির আরসিবি। এখন থেকেই যে ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কারণ, সেই ম্যাচে ফের দুই শিবিরে থাকবেন দুই তারকা। আরসিবি-তে কোহলি। কেকেআরে মেন্টর হয়ে আসা গৌতম গম্ভীর। দুজনের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা। গত আইপিএলে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই তারকা। এবার কী হবে?

 

কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ এপ্রিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও, কেকেআর সেদিন ফিরোজ শাহ কোটলায় খেলবে না। যে স্টেডিয়ামের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কাজ চলছে এবং আইপিএল শুরু হওয়ার আগে সেই কাজ শেষ হবে না। তাই কেকেআর বনাম দিল্লি ৩ এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। যে মাঠে হোম ম্যাচ খেলবে দিল্লি। যে ২১ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই তিনটি ম্যাচই রয়েছে কেকেআরের। একটি হোম ও দুটি অ্যাওয়ে। 

এবারের টুর্নামেন্টের সূচিতে দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০-এ। রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০-এ। 

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget