এক্সপ্লোর

IPL 2024 Schedule: আইপিএলের শুরুতে সমস্যায় দিল্লি ক্যাপিটালস, ঘরের মাঠে খেলতে পারবেন না পন্থরা!

Delhi Capitals Schedule: ক্রিকেটপ্রেমীরা অনেকেই জানতে চাইছেন, কেন ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম)-তে খেলবেন না ঋষভ পন্থরা?

নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়ে গেল আইপিএলের (IPL) সূচি। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়নি। আপাতত প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হল বৃহস্পতিবপার। সব মিলিয়ে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। 

প্রথম ২১টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ পড়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals Schedule)। যার মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচ। আর দুটি হোম ম্যাচ। তবে সূচি দেখে অনেকে তাজ্জব হয়ে যান। কারণ, দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ ফেলা হয়েছে বিশাখাপত্তনমে। প্রথমটি ৩১ মার্চ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দ্বিতীয়টিতে আবার দিল্লির প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচ বাংলা বনাম বাংলা দ্বৈরথ। একদিকে কলকাতার দল। অন্য দলের সর্বেসর্বা এক বাঙালি। ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায়। 

ক্রিকেটপ্রেমীরা অনেকেই জানতে চাইছেন, কেন ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম)-তে খেলবেন না ঋষভ পন্থরা?

জানা গেল, অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল -এর শুরুর দিকে প্রস্তুত থাকবে না। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর ফাইনাল আয়োজিত হবে যে স্টেডিয়ামে। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় আইপিএল শুরু। তবে প্রশ্ন ওঠা থামছে না। বলা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ। ডব্লিউপিএলের ফাইনালের পর ১২ দিন সময় থাকছে। তাতেও কেন তৈরি করা যাচ্ছে না মাঠ!

 

৩১ মার্চ প্রথম হোম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর ভাবশিষ্য ঋষভ পন্থের দ্বৈরথ। সেই ম্যাচটি দিল্লির পরিবর্তে হবে বিশাখাপত্তনমে। 

 

দিল্লি ক্যাপিটালস শিবির থেকে অবশ্য বিশাখাপত্তনমকে নতুন হোম হিসাবে স্বাগত জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিশাখাপত্তনমের অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের ছবি দিয়ে লেখা হয়েছে, 'রোর মাচা ভাইজ্যাগ... আমাদের নতুন হোম।'

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget