এক্সপ্লোর

IPL 2024: রেকর্ড অর্থে আইপিএলের টাইটেল স্পনসর হল টাটা, ঘোষণা বোর্ডের

TATA Group: আইপিএলের টাইটেল স্পনসর থেকে গেল টাটা গোষ্ঠীই। পাঁচ বছরের জন্য চুক্তি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে।

মুম্বই: আইপিএলের টাইটেল স্পনসর থেকে গেল টাটা গোষ্ঠীই। পাঁচ বছরের জন্য চুক্তি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। ভারতীয় সংস্থা ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে নিল নতুন চুক্তি করে। এবং নতুন এই চুক্তি হল রেকর্ড অর্থে। পাঁচ বছরের জন্য ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা গোষ্ঠী।

আইপিএলের ইতিহাসে এত বড় অর্থের বিনিময়ে কোনও সংস্থা টাইটেল স্পনসর হয়নি এর আগে। সেদিক থেকে নতুন মাইলফলক তৈরি হল। 

এর আগে ২০২২ ও ২০২৩ - দুই মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর ছিল টাটা গোষ্ঠীই। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগেও টাইটেল স্পনসর ছিল টাটা গোষ্ঠী। 

 

বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, 'টাটা গোষ্ঠীর সঙ্গে জুটি বাঁধতে পেরে আমরা আপ্লুত। আইপিএল বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে। সারা বিশ্বের প্রচুর মানুষ খেলা দেখেন। এই চুক্তি আইপিএলকেও আরও সমৃদ্ধ করবে।' 

২০২২ সালে প্রথম বার আইপিএলের স্পনসর হয়েছিল টাটা। তার আগে ছিল ভিভো। চিনের সেই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পনসরশিপ ছেড়ে দেয়। ২০১৮ সালে ভিভো পাঁচ বছরের জন্য স্পনসরের দায়িত্ব নিয়েছিল। কিন্তু ২০২২ সালেই ছেড়ে দেয় তারা। ভারত-চিন সম্পর্কও একটা কারণ ছিল ভিভোর চলে যাওয়ার নেপথ্যে। সেই সময় দায়িত্ব নিয়েছিল টাটা।                      

 

প্রথম বার দায়িত্ব নিয়ে টাটা প্রতি বছর ৩৬৯ কোটি করে দেওয়ার চুক্তি করেছিল। নতুন চুক্তিতে সেটা বেড়ে ৫০০ কোটি হয়ে গেল। পাঁচ বছরে ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা। যদিও বোর্ডকে এই অর্থ দিতে রাজি ছিল আদিত্য বিড়লা গ্রুপও। কিন্তু টাটা এখন আইপিএলের স্পনসর। তাই বিড়লার প্রস্তাবিত অর্থ টাটা দিতে রাজি হওয়ায় তাদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। 

আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget