এক্সপ্লোর

IPL Auction 2021: সচিনের ছেলে বলেই কি গুরুত্ব অর্জুনকে? কী বলছেন কোচ?

IPL Auction 2021 Arjun Tendulkar: সচিনের ছেলে হওয়ায় বাড়তি চাপে থাকবেন অর্জুন, মত জাহির খানের।

মুম্বই: প্রথম শ্রেণির ক্রিকেটে এবারই অভিষেক হয়েছে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। ফলে তিনি আইপিএল-এর নিলামে থাকার যোগ্যতা অর্জন করেন। গতকাল নিলামে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর দর ২০ লক্ষ টাকা।

এই তরুণ ক্রিকেটারের বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘আমরা দক্ষতার ভিত্তিতেই অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছি। ও সচিন তেন্ডুলকরের ছেলে, এই তকমা রয়েছে। তবে সৌভাগ্যবশত, ও একজন বোলার, ব্যাটসম্যান নয়। তাই আমার মনে হয়, ও অর্জুনের মতো বল করতে পারলে গর্বিত হবে। অর্জুন অনেককিছু শিখতে পারবে। ও সবে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেছে। এবার ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবে। ওর বয়স কম, পরিণত হবে। ওকে সময় দিতে হবে। ওকে চাপে ফেলে দিলে হবে না। ওকে আমরা সাহায্য করব।’

গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল-এর সময় মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন। এবার তিনি মূল দলে সুযোগ পেলেন। গতকাল নিলামে তিনিই শেষ ক্রিকেটার হিসেবে কোনও দলে সুযোগ পান।

সচিনের সতীর্থ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খান। এবার তিনি সচিনের ছেলের সঙ্গেও কাজ করবেন। এ বিষয়ে এই প্রাক্তন বাঁ হাতি পেসার বলেছেন, ‘আমি ওর সঙ্গে নেটে অনেকটা সময় কাটিয়েছি। ওকে বোলিংয়ের কিছু বিশেষ কৌশল শেখানোর চেষ্টা করেছি। ও পরিশ্রম করে, শিখতে চায়। সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ায় ওর উপর সবসময় অতিরিক্ত চাপ থাকবে। ওকে এটা নিয়েই চলা শিখতে হবে। দলের পরিবেশ ওকে সাহায্য করবে। এর ফলে ও ভাল ক্রিকেটার হয়ে উঠবে। কোনও তরুণ ক্রিকেটার যদি আইপিএল-এর নিলামে কোনও দলে সুযোগ পায় এবং সবাই তাকে নিয়ে আলোচনা করে, তাহলে সেই ক্রিকেটারকে নিজেকে প্রমাণ করতে হয় এবং দেখিয়ে দিতে হয় যে সে ভাল ক্রিকেটার।’

গতকালের নিলামে নাথান কুল্টার-নাইল, জিমি নিশম, যুধবীর চড়ক, মার্কো জ্যানসেন, পীযূষ চাওলাকেও নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এ বিষয়ে জাহির বলেছেন, ‘জিমি নিশমের মধ্যে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা আছে। নিলামে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঠিক সময়ে ওর জন্য ঝাঁপাতে পেরেছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget