এক্সপ্লোর

IPL Auction 2022 Date: আর কয়েকদিনের অপেক্ষা, কবে, কোথায় হচ্ছে আইপিএলের নিলাম?

IPL News: সংবাদসংস্থা এএনআইকে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর।

মুম্বই: আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এদিকে, চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে বলেছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’

২,২০০ কোটি টাকায় ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার চুক্তি করে ভিভো। কিন্তু ২০২০ সালে গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। যদিও গত আইপিএল-এ ফের টাইটেল স্পনসর হিসেবে দেখা যায় এই চিনা সংস্থাকে। যদিও এবার তারা সরে যাচ্ছে।

২০১৮ সালে যখন ভিভো প্রথমবার আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তখন তারা প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেবে বলে চুক্তি করে। ২০২২ পর্যন্ত পাঁচ বছরের চুক্তি হলেও, ২০২০ সালের আইপিএল-এ যেহেতু ভিভোর বদলে ড্রিম ইলেভেন আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তাই ভিভোর সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৩ পর্যন্ত করা হয়। তবে তার আগেই বিদায় নিল এই চিনা সংস্থা। এবার থেকেই হচ্ছে ‘টাটা আইপিএল’। ২০২৩ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর থাকছে টাটা গ্রুপ। 

আজ আইপিএল চেয়ারম্যান আরও বলেছেন, ‘এতদিন আইপিএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদের অধিগ্রহণ করা নিয়ে সিভিসি ক্যাপিটালকে ছাড়পত্র দেওয়া হয়নি। এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিভিসি ক্যাপিটালের আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণের বিষয়টি অনুমোদিত হয়েছে। আজই লেটার অফ ইনটেন্ট দেওয়া হবে।’

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget