এক্সপ্লোর

আইপিএল, বিগ ব্যাশ পেসারদের ক্ষতি করছে, দাবি ম্যাকগ্রার

চণ্ডীগড়: বিশ্বজুড়ে টি-২০ প্রতিযোগিতাগুলির রমরমার ফলে পেসারদের ক্ষতি হচ্ছে বলে মত প্রকাশ করলেন গ্লেন ম্যাকগ্রাথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই পেসারের মতে, দ্রুত সাফল্য এবং অর্থ পেয়ে যাওয়ার ফলে বোলাররা আর পরিশ্রম করতে চাইছেন না। ফলে তাঁদের পক্ষে বেশি উন্নতি করা সম্ভব হচ্ছে না।   মোহালিতে অনূর্ধ্ব-২৩ পেসারদের কোচিং ক্লিনিকে এসেছেন ম্যাকগ্রাথ। সেখানেই তিনি বলেছেন, ‘শুধু ভারতে নয়, সারা বিশ্বেই ফাস্ট বোলাররা আইপিএল বা বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে একটু সাফল্য পেলেই মনে করছে অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছে। এরপরেই তারা বেশি অনুশীলন করা বা পরিশ্রম করা বন্ধ করে দেয়। তরুণ বোলারদের অনেক বেশি পরিশ্রম করা উচিত। সাফল্যের কোনও সহজ রাস্তা নেই। পরিশ্রম করেই সাফল্য পেতে হয় এবং সেই সাফল্য ধরে রাখতে গেলে আরও পরিশ্রম করতে হয়। কিন্তু আমি দেখছি তরুণ বোলাররা বেশি টাকা পেলেই একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে।’   ম্যাকগ্রাথের মতে, অর্থকে কোনও সময়েই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত নয়। ক্রিকেটাররা বেশি টাকা পাচ্ছে খুব ভাল কথা। কিন্তু মাঠে নেমে ভাল পারফরম্যান্স দেখানো এবং নিজেদের সেরা অবস্থায় রাখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে অর্থ এমনিতেই পাওয়া যাবে। দেশের হয়ে খেলাই সবার লক্ষ্য হওয়া উচিত।   টি-২০ প্রতিযোগিতা সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠলেও, টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ম্যাকগ্রাথ। তিনি গোলাপী বলে দিন-রাতের টেস্টের পক্ষে। ভারতের তরুণ পেসারদের মধ্যে বীরপ্রতাপ সিংহকে সেরা বলে মনে করছেন ম্যাকগ্রাথ। তাঁর মতে, ভারতে প্রতিভার অভাব নেই। বেশ কয়েকজন পেসার উঠে আসছেন।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget