এক্সপ্লোর

IPL Teams Update: নতুন মরসুমে আইপিএলের নিলামের আগে কী সিদ্ধান্ত নিল বোর্ড?

IPL Teams Update: সূত্রের খবর, পুরনো যে ৮টি দল রয়েছে, তারা কিছু প্লেয়ার ধরে রাখতে পারবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এক আলোচনায় এমনই ঠিক হয়েছে।

মুম্বই: আগামী মরসুমে আইপিএলে নতুন ২টো দল খেলবে। আগেই বিসিসিআই এই বিষয়ে জানিয়ে দিয়েছিল। নতুন মরসুম শুরুর আগে মেগা নিলামও আয়োজিত হবে। সূত্রের খবর, পুরনো যে ৮টি দল রয়েছে, তারা কিছু প্লেয়ার ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে ৪। বিসিসিআই এবং আইপিএল দলের মধ্যে আইপিএলে খেলোয়াড় ধরে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, যে হয়ত ৪ জন পুরনো প্লেয়ার রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে ২ জন দেশি ও ২ জন বিদেশি প্লেয়ার হতে পারে। তবে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।  তবে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল গড়ার অর্থ বাবদ ৯০ কোটি টাকা খরচ করতে পারবে। কিন্তু সেই অঙ্ক পরের ২ মরসুমে বেড়ে যাবে। বেড়ে যা হতে পারে ৯৫ কোটি এবং ১০০ কোটি। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের ধরে রাখতে চায়, তা হলে মূল অর্থ থেকে সেই ক্রিকেটারদের বেতনের অর্থ কেটে নেওয়া হবে। 

এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আপাতত দুটি নতুন দলের জন্য সম্ভাব্য ক্রেতা খোঁজে রয়েছেন। সূত্রের খবর, বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন, দল কেনার দৌড়ে নাম লেখাতে চলেছেন।

২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন দুটি আইপিএল দলের জন্য বিড করছেন। তাঁদের যোগ্যতা পরীক্ষা করা হতে পারে কারণ দুটি নতুন দলের দর উঠতে পারে তিন হাজার কোটি টাকা পর্যন্ত। আইপিএল দল কেনার দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড (Man United) কর্তা গ্লেজার পরিবার (Glazer family), এক আমেরিকান কনসর্টিয়াম, একটি ফার্মা সংস্থা ও আরপিজি গোয়েঙ্কার কর্তারা। 

আইপিএলের ২০২২ সালের মরসুমে, বিসিসিআই নতুন দুই দলের টেন্ডার ডকুমেন্ট কেনার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, কিছু শর্ত মানলে বিদেশি বিনিয়োগকারীরাও দর জমা দিতে পারেন, কিন্তু বিসিসিআই কোনও বিদেশি সংস্থা বাছতে ইচ্ছুক নয়। খবর অনুযায়ী, তারা ভারতীয় ক্রেতারই খোঁজ করছেন।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget