এক্সপ্লোর

IPL Update: আইপিএলে নতুন দুটো ফ্র্যাঞ্চাইজির জন্য প্রাথমিকভাবে ৬টি শহর বাছাই বিসিসিআইয়ের

IPL Update: এরমধ্যেই বোর্ডের তরফে টেন্ডার ডাকা হয়েছে নতুন দুটো দলের জন্য। সেই নতুন ২টো দলের হোম গ্রাউন্ড হিসেবে দেখা যেতে পারে ২ টো নতুন শহরের মাঠ।

মুম্বই: ২০২২ সালের আইপিএলে নতুন ২ টো দলকে দেখা যাবে। আর সেই ২টো দলের হোম গ্রাউন্ড হিসেবে মোট ৬টি শহরকে বাছাই করেছে বিসিসিআই। তার মধ্যে ২ টো হিন্দিভাষী শহরে আইপিএল ম্যাচ খেলা আয়োজনের ভাবনা চিন্তা রয়েছে বোর্ডের।

এরমধ্যেই বোর্ডের তরফে টেন্ডার ডাকা হয়েছে নতুন দুটো দলের জন্য। সেই নতুন ২টো দলের হোম গ্রাউন্ড হিসেবে দেখা যেতে পারে ২ টো নতুন শহরের মাঠ। তার জন্যই বাছাই করা হয়েছে ৬টি শহরকে। সূত্রের খবর, গুয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লখনউ ও ধরমশালার মধ্যে যে কোনও দুটো শহর হতে পারে ওই নতুন ২টো ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড। কানাঘুষো শোনা যাচ্ছে যে আহমেদাবাদ তালিকায় সবার আগে এগিয়ে। দ্বিতীয় মাঠ হিসেবে লড়াই গুয়াহাটি ও কটকের মধ্যে। আগামী মাসের মধ্যেই নিলাম পর্ব শেষ হয়ে যাবে। নতুন ২টো ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা বেস প্রাইস ধার্য করেছে বিসিসিআই। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন (টার্নওভার) করে থাকে, একমাত্র তারাই আইপিএলের দল কেনার জন্য দরপত্র নিতে পারবে।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল দেশের উত্তর প্রান্ত থেকে ফ্র্যাঞ্চাইজি চাইছে কারণ ক্রিকেটের জনপ্রিয়তা। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে। 

৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে ২০২২ সাল থেকে আয়োজিত হবে আইপিএল। অর্থাৎ, নতুন দুটি দল অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটু দলের মালিকানা সত্ত্ব বিক্রি করতে চেয়ে টেন্ডার ডেকেছে বোর্ড। ১০ লক্ষ টাকা ও তার সঙ্গে লাগু কর জমা করলে দরপত্র কিনতে পারবে যে কোনও সংস্থা। ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র দেওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগেই বড় ধাক্কা, লর্ডস ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা ক্রিকেটার
সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগেই বড় ধাক্কা, লর্ডস ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা ক্রিকেটার
Garry Sobers Death: নক্ষত্রপতন! নিজের বাড়িতেই প্রয়াত স্যর গ্যারি সোবার্স, শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব
নক্ষত্রপতন! নিজের বাড়িতেই প্রয়াত স্যর গ্যারি সোবার্স, শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: ৯৬ বছরে প্রথমবার... সোনালি ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের হাতে উঠবে ফিফার 'চ্যাম্পিয়ন রিং'
৯৬ বছরে প্রথমবার... সোনালি ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের হাতে উঠবে ফিফার 'চ্যাম্পিয়ন রিং'
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালে রেফারি ঘোষণা হতেই আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে উদ্বেগ, কিন্তু কেন?
বিশ্বকাপ ফাইনালে রেফারি ঘোষণা হতেই আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে উদ্বেগ, কিন্তু কেন?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget