এক্সপ্লোর

দেখুন: বাউন্ডারি লাইনে বিস্ময়কর ক্যাচ ডিভিলিয়ার্সের, 'জীবন্ত স্পাইডারম্যান', তারিফ কোহলির

নয়াদিল্লি: মইন আলির বলে আলেক্স হেলসের শট বাউন্ডারির দিকে উড়ে যাচ্ছিল। সবাই তখন ধরেই নিয়েছেন বল অবধারিতভাবে একেবারে সীমানা টপকে গ্যালারিতেই পড়বে। কিন্তু অন্য রকম কিছু ভেবে নিয়েছিলেন বাউন্ডারির ধারে বেঙ্গালুরু রয়্যাল চ্যাসেঞ্জার্সের ফিল্ডার এবি ডিভিলিয়ার্স। শূন্যে লাফিয়ে বলটাকে যেন টেনে এনে তালুবন্দী করলেন তিনি। তারপর শরীরের অসাধারণ ভারসাম্য রেখে নিজেকে মাঠের মধ্যেই রাখতে সমর্থ হলেন। আউট হেলস। কিন্তু ততক্ষণে বিস্ময়ের ঘোর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে। এই দুরন্ত ক্যাচ দেখে উচ্ছ্বাসে ভাসলেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এবিকে অভিনন্দন জানাতে তিনি যখন ছুটে আসছিলেন, তখন তাঁর চোখে-মুখে উচ্ছ্বাসের চেয়ে বেশি দেখা গেল বিস্ময়। এক কথায় অবিশ্বাস্য, দর্শনীয় ক্যাচ ধরে হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে নিজের দলকে লড়াইয়ে ফিরিয়ে আনলেন ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্সের এই দুরন্ত ক্যাচ নিয়ে ম্যাচের পরও উচ্ছ্বসিত কোহলি। তাঁর ট্যুইট, আজ জীবন্ত স্পাইডারম্যান দেখলাম। গতকাল আইপিএলের ম্যাচের শেষ দু ওভারে বোলিংয়ের দাপটে হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে প্লেঅফে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে বেঙ্গালুরু। হায়দরাবাদ টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। এবারের টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাককে বিধ্বস্ত করে কোহলির দল ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। হায়দরাবাদ লড়াই করে। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ২০৪ রানেই থামতে হয় তাদের। এই ম্যাচে এমন দুটি ক্যাচ দেখা গিয়েছে, যেগুলি এক কথায় অবিশ্বাস্য। শূন্য লাফিয়ে উঠে এভাবে ক্যাচ ধরাটা কার্যত অসম্ভবের সামিল। জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্যে সামনে রেখে খেলতে শুরু করে শিখর ধবন (১৮) ও আলেক্স হেলস (৩৭) ৪৭ রান তোলেন। এরপর ধবন আউট হয়ে যান। কিন্তু এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলতে শুরু করেন হেলস।৮ ওভারে দলের স্কোর পৌঁছে যায় ৬৪ রানে। এরপরই হেলসের ওই ক্যাচ ধরেন ডিভিলিয়ার্স। বোলার মইন আলিও বলেছেন, এমন ক্যাচ তো শুধু এবি-ই নিতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget