এক্সপ্লোর

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা

Hardik Pandya: হালে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বর্তমানে হার্দিকের ট্রেড নিয়ে কোনওরকম আলোচনার কথা অস্বীকার করা হলেও, তারকা ভারতীয় অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছে না।

নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে। হালে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বর্তমানে তাঁর জন্য কোনওরকম ট্রেড নিয়ে আলোচনার কথা অস্বীকার করা হলেও, তারকা ভারতীয় অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছে না। হার্দিক পাণ্ড্য নাকি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। তিনি অজিঙ্ক রাহানের পরিবর্তে দলকে নেতৃত্বও দেবেন বলে শোনা যাচ্ছে।

হার্দিক সদ্যই মুম্বই থেকে সরে গিয়েছেন বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সেই পাকাপাকিভাবে তাঁর ব্যক্তিগত অনুশীলনের কেন্দ্র করেছেন হার্দিক। এইসবই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়াচ্ছে। শোনা যাচ্ছিল হার্দিক দল বদল করলে তাঁকে মোট সাত সাতটি দল নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী। সেই তালিকায় চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসদের নাম উঠে আসছিল। এবার কেকেআরের নাম প্রবলভাবে সেই জল্পনায় উঠে এল।

সদ্য মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র দাবি করেছিলেন হার্দিকের ট্রেডিংয়ের মাধ্যমে সিএসকেতে যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনাই হয়নি, এমনকী হার্দিকের কোনও দলেই যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। সেই মুখপাত্রের দাবি অনুযায়ী আপাতত আইপিএল ২০২৬ সালের মরশুমের রিভিউ এখনও হয়ইনি। তবে তাতেও জল্পনা থামার কোনও জো নেই।

আরও পড়ুন:- বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের 

রাহানে সদ্যই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেকেআরকে আগামী মরশুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে। সেই ভূমিকাতে হার্দিককে দেখা যেতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। কেকেআর এখনও ক্যামেরন গ্রিনকে নিয়ে নিশ্চিত নয়। তারকা অস্ট্রলিয়ান অলরাউন্ডারকে কেকেআর রিটেন না করলে, পরের মরশুমে কেকেআরের কাছে অনেকটাই টাকা থাকবে। পাশাপাশি খেলোয়াড় ট্রেডিং এবং অর্থের মাধ্যমেও কেকেআর হার্দিককে নিতে পারে বলে খবর।

এই বিষয়ে কেকেআরের তরফে অবশ্য হার্দিককে শুধু প্রস্তাবই দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখনও পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটি নিশ্চিত হতে এখনও অনেক ধাপ বাকি রয়েছে। হার্দিক এখনই কোনও প্রস্তাবে সই করেননি বা গোটা বিষয়টা নিশ্চিত হয়নি। এমনকী বিসিসিআইকে নিয়ম অনুযায়ী কোনও ধরনের ট্রেডের আগে প্রস্তাব পাঠাতে হয়, সেই দেখে বিসিসিআই সম্মতি দিলেই গোটা বিষয়টি নিশ্চিত হয়। সেই প্রক্রিয়াও এখনও শুরুই হয়নি। তাই আপাতত এই গোটাটা জোর জল্পনার পর্যায়েই রয়েছে।  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Advertisement

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget