এক্সপ্লোর

IPL 2022 Full Schedule: আইপিএলে প্রথম দিনই নামছে কেকেআর, সূচি প্রকাশ করল বোর্ড

IPL News: ২৬ মার্চ গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট।

কলকাতা: পনেরোতম আইপিএলের (IPL 2022) সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৬ মার্চ গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট।

এ বারের আইপিএল-এ গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রথম খেলা ২৬ মার্চ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়াররা। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবেন নাইটরা।

২৩ এপ্রিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি কেকেআর। ২৮ তারিখ ওয়াংখেড়েতে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি। ২ মে সেখানেই রাজস্থানের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৭ তারিখ পুণেতে লখনউ সুপার জায়ান্টস, ৯ তারিখ ডিওয়াই পাটিলে মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ মে ফের পুণেতে সানরাইডার্স হায়দরাবাদ ও ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবেন শ্রেয়সরা। ২২ মে পঞ্জাব কিংস ও হায়দরাবাদের মধ্যে হবে গ্রুপের শেষ ম্যাচ। ১০ এপ্রিল দিল্লি ও ২৩ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে দুপুরের ম্যাচ খেলবে কলকাতা। বাকি সব ম্যাচ রাতে।

এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget