এক্সপ্লোর

Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় কোহলির দলের ঘাড়েই প্রাথমিক ভাবে দায় বর্তাল CAT

RCB Victory Parade: আরসিবির তরফে পুলিশের সঙ্গে ঠিকঠাকভাবে আলোচনা না করেই বিজয়োল্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় ট্রাইবুনাল।

বেঙ্গালুরু: দিনটা ছিল উৎসবে, উল্লাসের। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ট্রফি উঠেছিল বিরাট কোহলির হাতে। আগের রাতেই খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শহরে ফিরেছিল বিজয়ী দল। চারিদিকে বাঁধনভাঙা উচ্ছ্বাস। তবে সেই আনন্দ, উচ্ছ্বাস, মুহূর্তেই বদলে যায় হতাশায়। কোহলিদের এক ঝলক দেখার হুড়োহুড়িতে ৪ জুন মৃত্যুর কোলে ঢোলে পড়েন ১১জন আরসিবি সমর্থক। আরসিবির বিজয়োল্লাসে (RCB Victory Parade) আহত হন শয়ে শয়ে মানুষ।

এই ঘটনার জেরে পরবর্তীতে গ্রেফতার হন মার্কেটিং প্রধান নিখিল সোসালেসহ চারজনকে গ্রেফতার করা হয়। চাকরি যায় অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশসহ তিন পুলিশ কর্তার। তিনিই এর বিরুদ্ধে ৫ জুন এক পিটিশন দায়ের করেছিলেন। এই পিটিশনের ভিত্তিতে সেন্ট্রাল অ্যাডমিনিসট্রেটিভ ট্রাইবুনাল গোটা বিষয়টি বিচার করে আরসিবিকেই প্রাথমিকভাবে দায়ী করে। পুলিশকে এই ঘটনার দায় থেকে মুক্ত করে আরসিবিকে ভর্ৎসনা করে ক্যাট। আইপিএল ফ্র্যাঞ্চাইজির এই গোটা বিষয়ে পুলিশের সঙ্গে ঠিকঠাকভাবে পরামর্শ না করার ফলেই এই ঘটনা হয়েছে বলে জানানো হয়। পুলিশের তরফে মাত্র ১২ ঘণ্টায় সবটা সঠিকভাবে আয়োজন করা সম্ভবপর নয় বলেও ট্রাইবুনালের তরফে জানানো হয়।

ট্রাইবুনালের তরফে জানানো হয়, 'তিন থেকে পাঁচ লক্ষ সমর্থকদের এই সমাগমের জন্য প্রাথমিকভাবে আরসিবিই দায়ী। আরসিবি পুলিশের থেকে না সঠিকভাবে অনুমতি নিয়েছিল, না তাদের মতামতের তোয়াক্কা করে। হঠকারিতায় সোশ্যাল মিডিয়ায় তারা একটি পোস্ট করে দেয় এবং সেই পোস্টের জেরেই এত মানুষ জড়ো হন। ৪ জুন সময়ের অভাবের জন্য পুলিশ ঠিকঠাক ব্যবস্থা করতে পারেনি। যথাযোগ্য সময়টাই তো তাদের দেওয়া হয়নি।'

এরপর আরও কড়া ভাষায় বলা হয় পুলিশের কাছে আদালিনের প্রদীপ নেই, তারাও মানুষ। 'পুলিশ আধিকারিকরাও মানুষ। ওরা ভগবান বা জাদুকর নয়। ওদের কাছে আলাদিনের প্রদীপের জিনও নেই যে প্রদীপ ঘষলেই সবটা জাদুর মতো হয়ে যাবে।' দাবি ট্রাইবুনালের। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও যে গোটা বিষয়টা পুলিশকে সঠিকভাবে জানানো হয়নি, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়।

এই সিদ্ধান্তের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান যে তাঁরা সহমত নন এবং তাঁদের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও বিকল্প রয়েছে। শেষমেশ তিনি এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেন কি না, সেটাই এবার দেখার বিষয় হতে চলেছে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget