এক্সপ্লোর

CSK: আসন্ন মরশুমে কেমন জার্সি পরে মাঠে নামবেন ধোনিরা? প্রকাশ্যে এল নতুন লুক

IPL 2024: পরের মাসের ২২ তারিখ থেকে আইপিএল শুরু হতে পারে আশা করা হচ্ছে।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে আইপিএলের (IPL 2024) মহারণ। সেই টুর্নামেন্ট উপলক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর আইপিএলের জন্য অপেক্ষায় থাকেন অগণিত মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) অনুরাগীরা। মাহি বহুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কোনও রকম ঘরোয়া ক্রিকেট খেলেন না ধোনি। তাঁকে একমাত্র আইপিএলেই খেলতে দেখা যায়। সেই কারণেই তো প্রতি বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন মাহি-অনুরাগীরা।

গত বছর হাঁটুতে ব্যথা নিয়েই আইপিএল খেলেন ধোনি। সেই কারণেই এবারের আইপিএলে আদৌ তাঁর দেখা মিলবে কি না, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে গত বছরের শেষের দিকে অস্ত্রোপ্রচার করান বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। এ মরশুমে তাঁর খেলাটাও কার্যত নিশ্চিত। এই আসন্ন মরশুমের জন্য নিজেদের নতুন জার্সি প্রকাশ্যে আনল দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের সফলতম দলটি (যুগ্মভাবে) ধোনির জার্সি নম্বর দিয়ে আসন্ন মরশুমের জার্সিটি প্রকাশ্যে আনল। 

গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারে খেতাব জিতে এককভাবে সফলতম আইপিএল ফ্র্যাঞ্চাইজির তকমা লাভ তথা নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে মাঠে নামবে। সেই লক্ষ্যে অধিনায়ক ধোনির উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আইপিএলের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মাহি। বহুবার ভিন্ন ভিন্ন জায়গায় ধোনিকে অনুশীলন সারতে দেখা গিয়েছে। সম্প্রতি ফের একবার তাঁর অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। 

 

সম্প্রতি নেটে ধোনি যে ব্যাট দিয়ে অনুশীলন সারেন, সেই ব্যাটে স্পনসরের ভূমিকায় দেখা গেল 'প্রাইম স্পোর্টস'র নাম। এই প্রাইম স্পোর্টস আদপে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির ছোটবেলার বন্ধু পরমজিত সিংহের মালিকাধীন এক কোম্পানি।

শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে এই পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছে। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'বড় ভুল করে ফেলেছি', কোহলির অনুপস্থিতি প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন ডিভিলিয়ার্স 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget