এক্সপ্লোর

Pat Cummins on Coronavirus: ভারতে করোনা মোকাবিলায় প্রায় ৩৮ লক্ষ টাকা দিলেন কেকেআরের পেসার

কোনও ভারতীয় ক্রিকেটার যা পারেননি, তাই করে দেখালেন ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

আমদাবাদ: কোনও ভারতীয় ক্রিকেটার যা পারেননি, তাই করে দেখালেন ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

কলকাতায় খেলতে এসে ভারতের হৃদয় জিতে নিলেন অস্ট্রেলীয় স্পিডস্টার। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে (পিএম কেয়ার্স ফান্ড) ৫০ হাজার মার্কিন ডলার দান করলেন তিনি। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা। সেই সঙ্গে কামিন্স জানিয়ে দিলেন, ভারতের অতিমারি পরিস্থিতিতে যেভাবে অক্সিজেন পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে, সেটা স্বাভাবিক করার জন্যই তাঁর এই উদ্যোগ। পাশাপাশি এই কঠিন সময়ে আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষেও সওয়াল করেছেন তিনি। জানিয়েছেন, আইপিএল এই দুঃসময়ে কয়েক ঘন্টার বিনোদন। তাতে মানুষের কিছুটা হলেও উদ্বেগমুক্তি হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন লক্ষের গণ্ডি। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। অনেকে আবার ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়েছেন। সেই তালিকাতেই নাম লেখালেন অজি ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা প্যাট কামিন্স। আইপিএল খেলতে ভারতেই রয়েছেন তিনি। চেন্নাই, মুম্বইয়ের পর এবার আমদাবাদে পৌঁছে গিয়েছেন নাইটরা। সোমবার সেখানেই পঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ তাঁদের। জৈব সুরক্ষা বলয়ে থাকলেও কোভিড আতঙ্কে ভুগছেন আইপিএলের ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সদস্যরাও। কার্যত প্রত্যেকেই করোনার ভয়াবহতা খুব কাছ থেকেই উপলব্ধি করেছেন। আর এই পরিস্থিতিতে আরও অনেকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

সোমবার নিজেই ট্যুইট করে সাহায্যের খবরটি জানানোর পাশাপাশি কামিন্স বাকিদেরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন তিনি। কামিন্স লিখেছেন, 'অনেকই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েক ঘণ্টার ম্যাচ তাঁদের কিছুটা হলেও মন ভাল করে দেবে।'

মানবিক জাডেজা, করোনা আক্রান্তদের বেড, অক্সিজেনের ব্যবস্থা, রেস্তোরাঁ কর্মীদেরও সাহায্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget